বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি নেত্রকোনায় পিকআপের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ১ ইসলামের আলোকে দেশ পরিচালিত হলে জনপ্রত্যাশা পূরণ হতো: গাজী আতাউর রহমান

আফগানিস্তানে বাংলাদেশিরা নিরাপদে আছেন: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আফগানিস্তানে আটকেপড়া বাংলাদেশিরা নিরাপদে আছেন। আমরা তাদের ফিরিয়ে আনার চেষ্টা করছি।

শনিবার (২৮ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ক এক সেমিনারের আয়োজন করে বিআইআইএসএস। সেমিনার শেষে সাংবাদিকদের ড. মোমেন বলেন, আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিরা এখন ভয়ে এয়ারপোর্টে যেতে পারছেন না। তারা আটকে পড়েছেন। আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে আনতে উজবেকিস্তান মিশন কাজ করছে। তাদের সঙ্গে আফগানিস্তানের ১৬০ জন শিক্ষার্থীও আটকে পড়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানে ব্র্যাকের বেশ কিছু লোক রয়েছে। আমরা ছয় সপ্তাহ আগে ব্র্যাককে সতর্ক করেছিলাম, যে তারা যেন ফিরিয়ে নিয়ে আসে।

আফগানিস্তানে ১৫ জন বাংলাদেশি দেশে ফেরার জন্য অপেক্ষায় রয়েছেন। তাদের সঙ্গে আফগানিস্তানের ১৬০ জন শিক্ষার্থী ফিরবেন। এসব শিক্ষার্থী বাংলাদেশের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে পড়াশোনা করেন। তারা ছুটিতে বাড়ি গিয়েছিলেন। এখন ফ্লাইট না থাকায় সহজেই ফিরতে পারছেন না।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ