বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

আরও ৬ লাখ ৩৪ হাজার আ্যস্ট্রাজেনেকার টিকা দিল জাপান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের অ্যাস্ট্রাজেনেকার টিকার পঞ্চম চালান ঢাকার পথে। এই চালানে আরও ৬ লাখ ৩৪ হাজার ডোজ আ্যস্ট্রাজেনেকার টিকা আসছে।

শুক্রবার (২৭ আগস্ট) নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইটে টোকিও থেকে এসব টিকা পাঠানো হয়।

এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন- জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত সাহাবুদ্দিন আহমেদ নারিতা।

টিকার এই চালান শনিবার বিকেল নাগাদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলেও জানান তিনি।

এর আগে জাপান থেকে টিকার প্রথম চালানটি এসেছিল ২৪ জুলাই। সেই চালানে আসে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা। ৩১ জুলাই দ্বিতীয় চালানে আসে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা।

এরপর ২ আগস্ট তৃতীয় চালানে আসে ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা। আর গত ২০ আগস্ট ৭ লাখ ৮১ হাজার টিকার চতুর্থ চালান ঢাকায় পৌঁছায়।

প্রসঙ্গত, বাংলাদেশকে উপহার হিসেবে জাপান মোট ৩০ লাখ ডোজ টিকা দিচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ