বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি নেত্রকোনায় পিকআপের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ১ ইসলামের আলোকে দেশ পরিচালিত হলে জনপ্রত্যাশা পূরণ হতো: গাজী আতাউর রহমান

ট্রলারডুবি: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাবেন আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবির ঘটনায় তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লইছকা বিলে বালুবোঝাই ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মন্ত্রী। এসময় এখনও যারা নিখোঁজ আছেন তাদের সন্ধান করার জন্যও আহ্বান জানান তিনি।

মন্ত্রী শোকবার্তায় নৌকাডুবিতে প্রাণ হারানো সবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মন্ত্রী।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লইছকা বিলে বালুবোঝাই ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় আজ শনিবার নাশরা (৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকাল ৯টা ৪৫ মিনিটে বাংলাদেশ অভ্যান্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর ডুবুরি দল নাশরার মরদেহ উদ্ধার করে। শিশুর চাচা শাহিদ হোসেন নাশরার মরদেহ শনাক্ত করেছেন।

এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার অভিযান চলছে। ফায়ার সার্ভিসের উপ-সহকারি কর্মকর্তা তৌফিকুল ইসলাম ভূঁইয়া জানান, ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা নৌকাটি উপরে উঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এর আগে, গতকাল শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার লইছকা বিলে ট্রলারডুবির ঘটনা ঘটে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ