বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

দেশের সব নৌপথ নিরাপদ করতে সরকারের প্রতি আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের সব নৌপথ নিরাপদ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের (এমপি)।

ব্রাক্ষণবাড়িয়ায় দুই ট্রলারের মধ্যে সংঘর্ষে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শনিবার (২৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় এই আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।

তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

জি এম কাদের বলেন, দেশে নৌদুর্ঘটনা কমছেই না। প্রতিবছর নৌদুর্ঘটনায় অসংখ্য মানুষের মৃত্যুর শোকাবহ সংবাদ মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, ‘নৌপথ নিরাপদ করতে হবে। তদন্ত কমিটি গঠন করে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে হবে।’ পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। নিহতদের যৌক্তিক ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতেও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।‌

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ