বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি নেত্রকোনায় পিকআপের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবি: মাঝিসহ আটক ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লইসকা বিলে বালুবোঝাই ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী ট্রলার ডুবে ২১ জনের মৃত্যুর ঘটনায় মাঝিসহ তিনজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যার দিকে পালিয়ে যাওয়ার সময় উপজেলার চরইসলামপুর গ্রাম থেকে তাদের আটক করে স্থানীয়রা।

তারা হলেন- সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ষোলাবাড়ি এলাকার আবজল মিয়ার ছেলে, ট্রলারের মাঝি জামির মিয়া (৩৫), তার সহযোগী কাশেম মিয়ার ছেলে খোকন (২২) ও মৃত আব্দুল করিমের ছেলে রাসেল (১৮)।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা জানান, দুঘর্টনার পর ট্রলারটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। এ সময় চরইসলামপুর থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার বিকালে ট্রলারডুবির ওই ঘটনায় ৫০ জন যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও প্রাণ হারান ২১ জন। শনিবার সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের সন্ধানে আবারও উদ্ধার অভিযান শুরু করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ