বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি নেত্রকোনায় পিকআপের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ১ ইসলামের আলোকে দেশ পরিচালিত হলে জনপ্রত্যাশা পূরণ হতো: গাজী আতাউর রহমান

ডেঙ্গু রোগী ১০ হাজার ছাড়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে।

আজ সোমবার (৩০ আগস্ট) বিকেলে নিয়মিত এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ১৫০ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ১ হাজার ৪ জন ও ঢাকার বাইরে ১৪৬ জন রোগী ভর্তি আছেন।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২৩৩ জন। এর মধ্যে শুধুমাত্র ঢাকাতেই ২১৩ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২০ জন।

চলতি বছর ৩০ আগস্ট পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ৯০ জন। এ সময় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৮৯৫ জন। এদিকে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ৪২ জনের মৃত্যুর তথ্য পাঠানো হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ