শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

দুর্গম চা বাগানে তরুণ আলেমদের মসজিদ নির্মাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।যাকওয়ানুল হক চৌধুরী।।

চা বাগানের সুবিধা বঞ্চিত চা-শ্রমিকরা সবদিক থেকে অবহেলিত। বঞ্চিত শিক্ষা-দীক্ষা, চিকিৎসা সহ নানা সুবিধা থেকে। তারা কাজের বাহিরে অন্যকিছু চিন্তা করে না, চিন্তার সুযোগ পায় না। যেখানে মানুষ প্রতিদিন ইনকাম করে হাজার টাকা। সেখানে তারা শ'খানেক পর্যন্ত থাকে, সপ্তাহে তাদের ইনকাম সর্বোচ্চ ১হাজার টাকা।

সিলেট শহরের কাছাকাছি উত্তরাঞ্চলে সাতটা চা বাগান ঘুরে দেখা মেলেনি কোন মাদরাসা, মকতব, মসজিদ। বাগানের বাহির অংশে যারা থাকে, তারা অনেক সময় ঘন্টাখানেক হেটে স্কুল আর মকতবের যেতে পারে৷ কিন্তু বাগানের ভেতরে যারা থাকে, মাইলের পর মাইল ভেতরে যাদের বসবাস, তারা জীবনটাই বাগানে পাড় করে দেই।

No description available.

জীবনে একবারো শহরে আসে নি, একরমের সংখ্যা সবচে বেশী। আবার দরিদ্রের চরম সিমায় তাদের বসবাস। সপ্তাহে একদিন বাগানের ভেতরে অস্থায়ী বাজার বসে, সেখানেই তারা প্রয়োজন সেরে দেয়।

No description available.

সিলেটে এরকম সাতটি চা বাগান নিয়ে দরিদ্রদের মাঝে সহায়তা কাজ শুরু করেছেন সিলেটের কিছু তরুণ আলেম। এর পাশাপাশি তারা দ্বীন শিক্ষা ব্যবস্থা করছেন সুযোগ বুঝে। মসজিদ তৈরী করছেন, মকতবের ব্যবস্থা করছেন। চাহিদা বুঝে টিউবওয়েল দিচ্ছেন। গত কোরবানির ঈদে বাগানের ভেতরে তারা কোরবানি দিয়ে প্রায় ৪৫০ পরিবারের মধ্যে গোস্ত বিতরণ করেছেন।

এভাবে নানামুখী কার্যক্রম নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছে মাওলানা আহমদুল হক, হাবিব মুস্তাফিজুর রহমান, আবুল কালাম প্রমুখ ।

মাওলানা আহমদুল হক বলেন- সিলেট শহর থেকে উত্তরদিকে বড় বড় বেশ কয়েকটি চা বাগান আছে। যেমন- লাক্কা তুরা, মালনিছড়া,আলী বহার, হিলুয়াছড়া, তেলিহাটি বরজান, দুপাগুল, চিকনাগুল চা বাগান সহ আরো অনেক। আমরা গত কয়েকমাস মাস থেকে কাজ শুরু করেছি, আজকের আপডেট হলো, চা বাগানে ছুটি চলছে, এর ফাঁকে ২০জন শ্রমিককে আমরা সম্পূর্ণ খরচ দিয়ে তাবলীগে পাঠিয়েছি তিন দিনের জন্য।