শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

মাতা-পিতা সন্তানের রোল মডেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।আলী হুসাইন।।

মাতা-পিতার সাথে সন্তানের সম্পর্ক অত্যন্ত নিবিড়, কারন পিতা-মাতাই সন্তানের নিরাপত্তার কেন্দ্রবিন্দু, আশ্রয়স্থল। ভয় বা ভীতিকর কোন কিছুর আঁচ পেলেই সে দৌঁড়ে আশ্রয় নেয় তার পিতা-মাতার কাছে। তারা যা বলে, তারা যা কিছু করে তাই তার কাছে প্রিয় ও সঠিক।

[caption id="" align="aligncenter" width="339"]No description available. মাকতাবাতুত তাকওয়ার প্রকাশিত কিতাবাদি সম্পর্কে বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।[/caption]

কোন অভিভাবক কোমলমতি শিশুর সামনে ভয়-ভীতি, রুঢ়তা-ভীরুতা দুঃসাধ্য, ব্যর্থতা, দ্বিধা-দ্বন্দ এসব কোন কিছুই প্রকাশ করবে না। কেননা ঐসকল আচরন শিশুর মন-মস্তিষ্কে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে, মার্জিত রুচিবোধ, সুস্থ মন-মানসিকতা, শিশুর খাদ্র-বস্ত্র, বাসস্থান, শারিরীক সুস্থতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, আত্মিক পরিশুদ্ধতা, চারিত্রিক উৎকর্ষতা, নীতি নৈতিকতার শিক্ষায় কোন শৈথিল্য প্রদর্শন করবে না।

মনে রাখার উচিৎ, শিশুর কোমল ও নরম মন কাদামাটির মত, এসময় তাকে নিজের মত করে গড়ে তোলা সম্ভব।

তাই অভিভাবকের কর্তব্য প্রথমে নিজে উপরিউক্ত গুনাবলি অর্জন করা। সন্তানের সাথে সর্বদা সু-সম্পর্ক ও সদ্ব্যবহার বজায় রাখা। সদভাব ও সু-সম্পর্কের অভাবে পিতা-মাতার সাথে শিশুর দূরত্ব সৃষ্টি হয়। আর একবার দূরত্ব সৃষ্টি হয়ে গেলে যা হবার তাই হয়।

সাধারনত সকল শিশুরাই অনুকরন প্রিয় হয়ে থাকে, পৃথিবীতে মাতা-পিতাই তাদের সবচাইতে কাছের আপনজন। তাই মাতা-পিতার প্রত্যেকটি আচরন শিশুরা অনুকরণ করে থাকে। সে চেষ্টা না করলে তার মানসপটে বা অবচেতনে মাতা-পিতার প্রতিটা আচরন পাথর অঙ্কিত হয়ে থাকে। এবং সময়ে যথাসময়ে সেগুলোর বহিঃপ্রকাশ ঘটে।

শিশু একটু বেড়ে উঠলে ছেলে সন্তান সাধারনত পিতার অনুসরন করে থাকে আর মেয়েরা অনুসরন করে মায়ের। আপনি লক্ষ্য করে থাকবেন যে, আপনি যদি নামাযে দাড়ান দেখবেন যে, আপনার অবুঝ শিশুটিও দেখে দেখে আপনার অনুসরন করছে। যদি কোরআন তিলাওয়াত করেন, তাহলে আপনার আদরের শিশুটিও কোরআন তিলাওয়াত করা শিখবে।

পক্ষান্তরে আপনি নিজেই যদি নামায না পড়েন বা তিলাওয়াত না করেন বরং টিভি, সিনেমার সামনে সবসময় বসে থাকেন, নিজেকে গান শুনার মাঝে লিপ্ত রাখেন তাহলে আপনার অবুঝ শিশু এই বিষয়গুলি অনুসরন করতে থাকবে ।

ভেবে দেখবেন কি? তার জীবনের মূল ভিত কিসেà