শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

রাতযাপনে ইসলামি শরিয়ার গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রত্যেক মুমিন সর্বক্ষণ আল্লাহর জন্য নিবেদিত। প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে আত্মসমর্পিত। তাই মুমিনের জীবনের প্রত্যেক অংশ আল্লাহর স্মরণ-জিকির ও তার বিধান মোতাবেক অতিবাহিত হতে হবে। ফলে মুমিন ব্যক্তি তার জীবনের প্রতিটি কাজে-কর্মে আল্লাহর পক্ষ থেকে পুণ্য ও সওয়াব লাভে ধন্য হয়। আল্লাহ তাআলা রাতকে বিশ্রামের উপযোগী করেই বানিয়েছেন। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন,

وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا আমি কি তোমাদের ঘুমকে এক ধরনের ক্লান্তি দূরকারী বিরতি, রাতকে একরকম আবরণ এবং জীবিকা অন্বেষণের জন্য দিনকে তৈরি করে দিইনি? -সূরা আন-নাবা, আয়াত ৯-১১

নিদ্রা আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লার পক্ষ থেকে আমাদের জন্য অতুলনীয় এবং বিরাট এক উপহার। সৌরালোক কিংবা ভূমন্ডলজুড়ে বাতাসে ভেসে বেড়ানো অপরিমেয় অক্সিজেনের মত ঘুমকেও তিনি সকলের জন্য অবাধ করেছেন।

ধনী, গরিব, জ্ঞানী, মূর্খ, কালো, ধলো নির্বিশেষে সকলকে সমানভাবে নিদ্রার মত উপকারী এই উপহার ভোগ করার অধিকার এবং সুযোগ তিনি অবারিতভাবে দান করেছেন। বরং ক্ষেত্র বিশেষে দেখা যায়, এই উপহারটি তিনি গরিবদেরকে বেশি দিয়েছেন ধনবান ব্যক্তিদের থেকে। সম্পদশালী অনেকেই আছেন, যারা তাদের আলিশান বাড়িতে, শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে, আরাম আয়েশের নরম বিছানায়, দু-তিনটা বালিশ দিয়েও শান্তিতে একটু ঘুমুতে পারেন না। শত চেষ্টা করেও ছটফট করে করে পেরিয়ে যায় রাত। দুই চোখের পাতা এক করতে পারেন না। সামান্য ঘুমের জন্য নিয়মিত ঘুমের ওষুধ খেতে হয় তাদের।

পক্ষান্তরে গরিবরা রাতভর নিশ্চিন্তে আরামে ঘুমান। তাদের ঘরে দামি খাট পালঙ্ক নেই। মূল্যবান আসবাব পত্র নেই। ঘর শীতল করে দেয়া আরামদায়ক এসি নেই। কুঁড়ে ঘরের মাটিতে মাদুর পেতে শক্ত বালিশে মাথা রেখে ঘুমিয়ে পড়েন তারা। তাদের বিছানায় যেতে দেরি, ঘুম আসতে দেরি হয় না। রাজ্যের ঘুম এসে ভর করে দু'চোখের পাতায়। আহ! কি আরামদায়ক ঘুম! আরাম করে সারারাত ঘুমান তারা।

অপরদিকে কিছু মানুষের জীবনে অর্থ, বিত্ত আর প্রাচুর্যের শেষ নেই, সীমা পরিসীমা নেই, চাকচিক্যময় বিলাসবহুল শানশওকতের জীবন তাদের। কিন্তু একটি রাত ঘুমানোর জন্য এমন কোনো চেষ্টা প্রচেষ্টা নেই যে তারা করছেন না। মাসের পর মাস, বছরের পর বছর ঘুমের পিল খেয়ে যাচ্ছেন, রাতে কয়েক ঘণ্টা ঘুমানোর জন্য। কিন্তু তবু কাজ হচ্ছে না।

একটা সময়ে দেখা যায়, সেই পিলও আর কাজ করে না।ত্যক্ত বিরক্ত হয়ে পড়েন তখন