শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

শিশুর বুদ্ধি বিকাশে যে কাজগুলো করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য ব্রেন বা মগজের পুষ্টি অত্যন্ত জরুরি। তাহলেই আগামী দিনে উন্নতির গতি বৃদ্ধি পায়। চিকিৎসকরা বলছেন, ছোট থেকেই একজন শিশুর মগজের পুষ্টি প্রয়োজন।

স্বাস্থ্যকর খাবারের সঙ্গে সঙ্গে সেজন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অভিভাবকদেরই সেই কাজে নিজের বাচ্চাকে ব্যস্ত রাখতে হবে। আসুন জেনে নেওয়া যাক, কোন কোন কাজের মাধ্যমে শিশুর মগজাস্ত্রে শান দেওয়া যেতে পারে।

[caption id="" align="aligncenter" width="320"]May be an image of text এ বইটিসহ মাকতাবাতুত তাকওয়ার প্রকাশিত বইগুলো কিনতে ছবিতে ক্লিক করুন।[/caption]এক. পাজলস: চিকিৎসকরা বলছেন, পাজলস সমাধান করলে বাচ্চাদের বুদ্ধি বাড়ে।

দুই. টুইস্টার ও টিজার: টুইস্টার ও টিজার সমাধান করলেও শিশুদের মাথা সচল হয়। এই ধরনের কাজে শিশু লিপ্ত থাকলে, তার চিন্তাশক্তি বাড়ে।

তিন. অংক: চিকিৎসকরা বলছেন, শিশুদের বুদ্ধির ধার বাড়ায় অংক। কঠিন অংকের সমস্যা সমাধান করতে জানলে কোনও সমস্যাই নাকি আর সমস্যা থাকে না।

চার. খেলাধুলা: খেলাধুলা কেবল শারীরিক নয়, মানসিক গঠনও বদলে দেয়। সেজন্য আপনার শিশুকে যেকোনও ধরনের খেলার সঙ্গে যুক্ত রাখুন।

[caption id="" align="aligncenter" width="330"]May be an image of text এ বইটিসহ মাকতাবাতুত তাকওয়ার প্রকাশিত বইগুলো কিনতে ছবিতে ক্লিক করুন।[/caption] 

পাঁচ. সৃজনশীল দক্ষতা বৃদ্ধি: কেবল মাতৃভাষা নয়, নিজের শিশুকে আরও বেশ কয়েকটি ভাষা শেখান। বাচ্চাদের মগজে সৃজনশীল দক্ষতা বাড়ানো অত্যন্ত জরুরি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

-এএ