বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম   ঐতিহাসিক চুক্তির মাধ্যমে পারমাণবিক সক্ষমতার পথে সৌদি আরব এমপি নজরুলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই শুধু পরীক্ষা দিতে পারবে: শিক্ষামন্ত্রী  নবীজি (সা.) যেভাবে পানি পান করতেন চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২০ চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী  ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে চবিতে মানববন্ধন বসুন্ধরা মারকাজে দেওবন্দের মুহতামিমের বিশেষ বয়ান ও দরসে বুখারি

বেকার সমস্যা সমাধানে চাকরিজীবী নারী-পুরুষের মধ্যে বিয়ে বন্ধ চান সাংসদ বাবলু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে বেকারত্ব দূর করতে চাকরিজীবী নারী-পুরুষের মধ্যে বিয়ে বন্ধের অভিনব প্রস্তাব রেখেছেন জাতীয় সংসদের স্বতন্ত্র সদস্য রেজাউল করিম বাবলু।

তিনি বলেছেন, চাকরিজীবী পুরুষ বা নারী কোনো চাকরিজীবী নারী বা পুরুষকে বিয়ে করতে পারবেন না- এমন বিধান রেখে আইন হলে দেশে বেকার কমবে। তবে এই প্রস্তাবকে অসাংবিধানিক বলে উড়িয়ে দিয়েছেন আইনমন্ত্রী।

জাতীয় সংসদে শনিবার উত্থাপিত একটি বিলের ওপর নিজের পর্যবেক্ষণ তুলে ধরতে গিয়ে আইনমন্ত্রী আনিসুল হকের দৃষ্টি আকর্ষণ করেন বগুড়া-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলু।

তিনি বলেন, ‘কোনো চাকরিজীবী নারী কোনো চাকরিজীবী পুরুষকে বিয়ে করতে পারবে না। কোনো চাকরিজীবী পুরুষ কোনো চাকরিজীবী নারীকে বিয়ে করতে পারবে না। তাহলে আমাদের দেশে বেকার সমস্যাটা অনেক পরিমাণে লাঘব হবে।’

জবাবে আইনমন্ত্রী বলেন, ‘এমন প্রস্তাব নিয়ে এখান থেকে আমি দুই কদমও হাঁটতে পারব না। এটা অসাংবিধানিক প্রস্তাব। এটা উনি কীভাবে যে এখানে দিলেন, আমি বুঝলাম না।’

প্রস্তাবটিকে ‘যা খুশি তাই বলা’ উল্লেখ করে আনিসুল হক বলেন, ‘আমাদের যেহেতু বাকস্বাধীনতা আছে, উনি যা খুশি তাই বলতে পারেন। নিশ্চয়ই উনি যা খুশি তাইয়ের মধ্য আছেন, কিন্তু আমি যা খুশি তা গ্রহণ করতে পারব না। কারণ আমি জনগণের প্রতিনিধি।’

বগুড়া-৭ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সাংসদ রেজাউল করিম নানা ঘটনায় বিতর্কিত হয়েছেন। এর আগে গত বছর জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে ধর্ষণের জন্য নারীবাদীদের দোষারোপ করে সমালোচিত হয়েছিলেন বগুড়ার এই সাংসদ। পিস্তল হাতে ফেসবুকে ছবি পোস্ট করে সমালোচিত হন তিনি। এ ছাড়া, তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনেরও অভিযোগ রয়েছে। চলতি বছরের মার্চে দুদক তাকে তলব করেছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ