সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা   ঢাকা টু কক্সবাজার ট্রেনে যেতে পারবেন আরও ১০ উপজেলার মানুষ পাঁচ দিনের সফরে মিশরে গেলেন আল্লামা মাহমুদুল হাসান সৌদিতে বজ্রপাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

শরীয়তপুরে পদ্মার পানি বিপৎসীমার ৬১ সেন্টিমিটার ওপরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হঠাৎ করে গত দুই দিনে শরীয়তপুরে পদ্মার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।

সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে গিয়ে এই চিত্র দেখা যায়।

জানা গেছে, পদ্মা তীরবর্তী নড়িয়া উপজেলায় ৫টি, জাজিরায় ৭টি ও ভেদরগঞ্জ উপজেলায় ৪টি করে ৩টি উপজেলার মোট ১৬টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এরই মধ্যে এসব এলাকায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৩০ হাজার মানুষ। তলিয়ে গেছে নড়িয়া-জাজিরা আঞ্চলিক মহাসড়কসহ বিভিন্ন এলাকার কাচা-পাকা অনেক রাস্তা।

নিচু এলাকার অনেক বাড়িঘরেও ঢুকেছে বন্যার পানি। সাপ-বিচ্ছু ও পোকা-মাকড়ের ভয়ে আতংকে দিন কাটছে তাদের। এদিকে অনেকের বসতঘর, রান্নাঘর, গভীর নলকূপ ও শৌচাগার তলিয়ে গেছে। এছাড়া বেশকিছু স্থানে অব্যাহত রয়েছে নদী ভাঙন। জিও ব্যাগ ও জিও টিউব ফেলে ভাঙন রোধের কাজ করে যাচ্ছে জেলা পানি উন্নয়ন বোর্ড।

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবিব এই তথ্য নিশ্চিত করেছেন।

-এএ