বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম   ঐতিহাসিক চুক্তির মাধ্যমে পারমাণবিক সক্ষমতার পথে সৌদি আরব এমপি নজরুলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই শুধু পরীক্ষা দিতে পারবে: শিক্ষামন্ত্রী  নবীজি (সা.) যেভাবে পানি পান করতেন চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২০ চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী  ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে চবিতে মানববন্ধন বসুন্ধরা মারকাজে দেওবন্দের মুহতামিমের বিশেষ বয়ান ও দরসে বুখারি

সোশাল মিডিয়ার কনটেন্ট অপসারণে আমরা ‘অসহায়’: টেলিযোগাযোগ মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সোশাল মিডিয়ার কনটেন্ট অপসারণে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির ‘অসহায়ত্বের’ কথা স্বীকার করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, নিয়ন্ত্রক সংস্থা ইচ্ছা করলেই কানো কনটেন্ট সরিয়ে ফেলতে পারে না।

সোমবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে সোশাল মিডিয়া, কন্টেন্ট ও আনুষাঙ্গিক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, “অনেক জায়গায় অসহায়ত্ব ছাড়া কোনো উপায় থাকে না। নানা ক্ষেত্রে ইন্টারনেট অপরিহার্য হয়ে উঠেছে তেমনি অপরাধগুলোও বাড়ছে।

“এক সময় বিটিআরসি আইএসপি ও টেলকোগুলোকে নিয়ন্ত্রণ করতে পারত, এছাড়া আর কিছু করতে পারত না। বর্তমানে ওয়েব সাইটগুলো বাংলাদেশের সীমানায় বন্ধ করতে পারি।”

পর্নগ্রাফির সাইট, জুয়ার সাইট যখনই পাওয়া যাচ্ছে বন্ধ করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, “বাকি বিষয়গুলোতে আমরা এক ধরনের অসহায়ত্বে আছি, তা হলো সোশাল মিডিয়া, আমরা তাদের কৃপার উপর নির্ভরশীল।

“তারা তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডে কাজ করে, তারা তাদের মত করে কাজ করে। তারা কথাবার্তা শোনে না, তবে এর আগে আরও খারাপ ছিল। ফেইসবুকের সাথে আমাদের নিয়মিত কথাবার্তা হয়।”

সোশাল মিডিয়াসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ব্যক্তিগত ভিডিও, ছবি অপসারণে বিটিআরসির ভূমিকা নিয়ে রোববার উষ্মা প্রকাশ করে হাই কোর্ট। তার একদিন পর এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আদালতের বক্তব্যর প্রেক্ষিতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, “আদালত কী বক্তব্য দিয়েছে তা মিডিয়াতে দেখেছি।

“আদালতের বক্তব্যের জন্য আমরা এ সংবাদ সম্মেলন করিনি, বিটিআরসি কী পারে আর না পারে সেজন্য এ সংবাদ সম্মেলন করেছি। আমাদের অবস্থান আমরা তুলে ধরেছি।”

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ