বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই শুধু পরীক্ষা দিতে পারবে: শিক্ষামন্ত্রী  নবীজি (সা.) যেভাবে পানি পান করতেন চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২০ চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী  ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে চবিতে মানববন্ধন বসুন্ধরা মারকাজে দেওবন্দের মুহতামিমের বিশেষ বয়ান ও দরসে বুখারি ‘২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে আমরা দৃঢ়প্রতিজ্ঞ’  চট্টগ্রামে পুড়ে ছাই মাদরাসা, কর্তৃপক্ষের দাবি নাশকতা বিশ্বের সবচেয়ে বড় আরবি ক্যালিগ্রাফি গ্রন্থাগার মদিনায়

উত্তর সিটির ৫৪ কেন্দ্রে চলবে ২য় ডোজের টিকা কার্যক্রম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজ মঙ্গলবার থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় থেকে শুরু হচ্ছে কোভিড-১৯ গণটিকার ২য় ডোজ প্রদান কার্যক্রম। ১ম ডোজের জন্য ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের নির্ধারিত ৫৪টি কেন্দ্রেই ২য় ডোজের এ টিকা কার্যক্রম পরিচালিত হবে।

সোমবার (৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, নির্ধারিত তিন দিনের প্রতিদিন প্রতিটি কেন্দ্রেই ১ম ডোজের দ্বিগুণ সংখ্যক অর্থাৎ ৭০০ জনকে ২য় ডোজের টিকা দেওয়া হবে। গত ৭ ও ৮ আগস্ট ১ম ডোজ টিকা গ্রহণকারীরা ৭ সেপ্টেম্বর, ৯ ও ১০ আগস্টে টিকা গ্রহণকারীরা ৮ সেপ্টেম্বর এবং ১১ ও ১২ আগস্টে টিকা গ্রহণকারীরা ৯ সেপ্টেম্বর তারিখে যে কেন্দ্র থেকে ১ম ডোজের টিকা গ্রহণ করেছিলেন একই কেন্দ্র থেকে ২য় ডোজের টিকা গ্রহণ করতে পারবেন।

তিনি আরও বলেন, ডিএনসিসির নির্ধারিত ৫৪টি টিকা কেন্দ্রে ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত একযোগে পরিচালিত গণটিকার আওতায় ১ লাখ ১৩ হাজার ৪০০ জনকে কোভিড-১৯ এর ১ম ডোজ প্রদান করা হয়েছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ