মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

আল্লামা আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালে মুফতি মিজানুর রহমান সাঈদের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হাটহাজারী মাদরাসার নবনির্বাচিত মহাপরিচালক ও সাবেক প্রধান মুফতি আল্লামা আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন শায়খ জাকারিয়া ইসলামী রিসার্চ সেন্টার এর মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ।

আজ বুধবার (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, ‘উপমহাদেশের অন্যতম বিদ্যাপীঠ দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী চট্টগ্রামএর প্রধান মুফতি ও সিনিয়র মুহাদ্দিস, আল্লামা ইউসুফ বিন্নুরি রহমিাহুল্লাহর অন্যতম শিষ্য, ফিকহ্ ও ফতোয়ার পুরোধা ব্যক্তিত্ব, বহু ফিকহী গ্রন্থের রচয়িতা, মুফতিয়ে আযম বাংলাদেশ, আল্লামা আবদুস সালাম চাটগামী রহ. আমাদের এতিম করে মাওলায়ে হাকিকীর সান্নিধ্যে পৌছে গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি বলেন, ‘রাব্বে কারীমের নিকট আরজি, শাইখুল উলামা ওয়াল ফুকাহা, লাখো আলেমের উস্তায, অত্যন্ত নরম হৃদয়ের অধিকারী এ বান্দাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন।’

মুফতি মিজানুর রহমান সাঈদ আরও বলেন, ‘মরহুমের পরলোক গমনে শুধু হাটহাজারি মাদরাসায় শূন্যতা নয়; বরং পুরো মুসলিম মিল্লাতের মাঝে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ হবার নয়।’

তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ