বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

ভারতে করোনায় মৃত্যু কমে আবারও বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসে বিপর্যস্ত ভারতে ফের বেড়েছে মৃত্যু ও সংক্রমণ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৮৭৫ জন, মৃত্যু হয়েছে ৩৬৯ জনের। আগের দিনের চেয়ে ৭৯ জনের মৃত্যু বেড়েছে।

আজ বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায় দেশটির গণমাধ্যম এনডিটিভি।

এর আগে মঙ্গলবার দেশটিতে আক্রান্ত হয়েছিলেন ৩১ হাজার ২২২ জন, মৃত্যু হয়েছিল ২৯০ জনের। কিন্তু পর দিনই ফের মৃত্যু ও সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ল।

এ নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে চার লাখ ৪১ হাজার ৪১১ জনের। করোনাক্রান্ত হয়েছেন তিন কোটি ৩০ লাখ ৯৬ হাজার ৭১৮ জন।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ বেড়েছে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরনের পেছনে ভূমিকা রেখেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ