বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

উত্তর মেসিডোনিয়ার হাসপাতালে আগুন: ১০ করোনারোগীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর মেসিডোনিয়ার একটি হাসপাতালে আগুনে পুড়ে ১০ জন করোনারোগীর মৃত্যু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে টেটোভো শহরের একটি হাসপাতাল ভবন আগুনের শিকা ও ধোঁয়ার মেঘপিণ্ড দেখা গেছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিনির্বাপক কর্মীরা জানান, এক ঘণ্টা চেষ্টা করে তারা আগুন নিয়ন্ত্রণে এনেছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভেনকো ফিলিপ্স আশঙ্কা করছেন হতাহতের সংখ্যা বাড়তে পারে।

এক টুইট বার্তায় তিনি জানান, রাজধানীর স্কোপজে কিছু সংখ্যক রোগীকে নিরাপদে হাসপাতালটি থেকে সরানো হয়েছে।

স্বাস্থমন্ত্রী ফিলিপ্স বলেন, আহতদের বাঁচাতে চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন। অগ্নিকাণ্ডের ঘটনাকে তিনি একটি ‘ভয়ংকর দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন।

তবে এটি এখনও স্পষ্ট নয় যে হাসপাতালটিতে কতজন করোনারোগী চিকিৎসা নিচ্ছিলেন।

গত বছর করোনারোগীদের সেবায় হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়েছিল। দক্ষিণ মেসিডোনিয়ায় মাত্র ২০ লাখ মানুষের বাস।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এক লাখ ৮০ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছে। মারা গেছে ছয় হাজার ১৫৩ জন।

ম্যাকাডোনিয়া বা মেসিডোনিয়া নামে রাষ্ট্রটি গ্রিসের উত্তরে অবস্থিত। মেসিডোনিয়া এক সময় লিবারেল কমিউনিজমের ভিত্তিভূমি হিসেবে পরিচিত যুগোস্লাভিয়ার অংশ ছিল। ১৯৯২ সালে মেসিডোনিয়া এক গণভোটের মধ্য দিয়ে যুগোস্লাভিয়ার ফেডারেশন থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র গঠন করে। সূত্র: বিবিসি

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ