মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

ট্রেনের নিচে কাটা পড়ে মালিবাগ জামিয়ার প্রবীণ শিক্ষকের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাজী আব্দুল্লাহ।।

রাজধানীর জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদরাসার প্রবীণ জেনারেল শিক্ষক ও কোষাধ্যক্ষ এলাহী বখশ আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।)

দুপুর ২ টা ১৫ মিনিটে তার জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে ফজর নামায পড়ে মালিবাগের পাশে রেললাইন ধরে হাটছিলেন তিনি। এসময় তসবীহ পাঠ করছিলেন তিনি। এমন সময় হঠাৎ পেছন থেকে ট্রেন চলে আসে, কিন্তু তিনি টের না পাওয়ায় ট্রেনের নিচে কাঁটা পড়েন।

কোষাধ্যক্ষ এলাহী বখশ আব্দুল্লাহ মালিবাগ জামিয়ায় দীর্ঘ ২৩ বছরেরও বেশি সময় ধরে জেনারেল সাব্জেক্টে পাঠদান দিয়ে আসছিলেন। পাশাপাশি প্রধান কোষাধ্যক্ষের দায়িত্বও পালন করছিলেন।

মৃত্যুকালে তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য ছাত্র ও শুভাকাঙ্ক্ষী রেখে যান।

জেনারেল শিক্ষিত হলেও উলামায়ে কেরামের অনুগত দাওয়াত ও তাবলীগের একজন একনিষ্ঠ মুবাল্লিগ ছিলেন তিনি। সবসময় সুন্নতি লেবাসেই নিজেকে পরিপাটি করে রাখতেন। মালিবাগ জামিয়ার দাওয়াত ও তাবলীগের সকল গুরুদায়িত্ব খুশি মনে পালন করতেন। তার মৃত্যুতে মালিবাগ মাদরাসা এবং মালিবাগ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ