বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭


নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নরসিংদী পৌর এলাকার ঢাকা-সিলেট-চট্রগ্রাম রেলপথের বিলাসদী-তরোয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটেছে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক ইমায়েদুল জাহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ফেনির দাগনভুইয়া মোহাম্মদপুর এলাকার আসাদুজ্জামান নান্নুর ছেলে কাজী নজরুল ইসলাম বাবর (২১), একই এলাকার মো. হানিফ খানের ছেলে মোর্শেদ খান (১৭)। সম্পর্কে মামাতো ফুফাতো ভাই এই দুইজন নরসিংদীতে বসবাস করে একটি লুঙ্গির ফ্যাক্টরিতে প্রিন্টিং ও প্রসেসিং সেকশনে কাজ করতেন।

স্থানীয়দের বরাতে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমায়েদুল জাহেদী জানান, দুই যুবক কথা বলতে বলতে তরোয়া-বিলাসদী এলাকায় রেললাইন ধরে হাটছিলেন। এসময় কানে হেডফোন থাকায় সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের বিকট শব্দ শুনতে না পারায় ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এসময় স্থানীয়রা তাদের পরিচয় শনাক্ত করতে পারেননি। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। পরে ওমর ফারুক নামে তাদের এক স্বজন ও সহকর্মী ফাঁড়িতে গিয়ে দুই মরদেহের পরিচয় শনাক্ত করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ