সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা   ঢাকা টু কক্সবাজার ট্রেনে যেতে পারবেন আরও ১০ উপজেলার মানুষ পাঁচ দিনের সফরে মিশরে গেলেন আল্লামা মাহমুদুল হাসান সৌদিতে বজ্রপাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির কাকরাইল তাবলীগ মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিন আর নেই রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩ বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মাদকদ্রব্য বিক্রি করে উপার্জন করা কি জায়েয?

পর্নো ভিডিও সংরক্ষণ ও অর্থের বিনিময়ে বিক্রি, আটক ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নাটোরের সিংড়ায় পর্নো ভিডিও সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ছয়জনকে আটক করেছে র‌্যাব।

বুধবার রাতে উপজেলার জামতলি ও চৌগ্রাম বাজারে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- মো. রুবেল (২৪), মো. সাইফুল ইসলাম (৩০), মো. জুয়েল (২৪), মো. শাহ্ সুফি ওরফে শুভ (২৪), মো. সাব্বির হোসেন (২৪)  ও  শ্রী রঞ্জন (২৮)।

সিপিসি-২, র‌্যাব-৫, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. সানরিয়া চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৫  নাটোর ক্যাম্পের একদল সদস্য  বুধবার রাত ৮ টা থেকে ১০ টা পর্যন্ত সিংড়া উপজেলার চৌগ্রাম বাজার ও জামতলী বাজার এলাকার কয়েকটি কম্পিউটার ব্যবসায়ীর দোকানে অভিযান চালায়।

তিনি জানান, অভিযানকালে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে বিক্রি করার অভিযোগে ছয় কম্পিউটার ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় ছয়টি সিপিইউ, ১৪ টি  হার্ডডিক্স, ছয়টি মনিটর, ছয়টি  কি-বোর্ড,  ছয়টি মাউস, ২১ টি কার্ড রিডার ও ১৬ টি কম্পিউটার ক্যাবল জব্দ করা হয়।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সিংড়া থানায় ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ