বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

প্রশিক্ষণ মহড়ায় রুশ মন্ত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী ইয়েভগেনি জিনিচেভ মারা গেছেন। স্থানীয় সময় বুধবার (৮ সেপ্টেম্বর) আর্কটিক অঞ্চলে বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক এক মহড়া চলাকালে তার মৃত্যু হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, অন্যের জীবন বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ইয়েভগেনি জিনিচেভ।

রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ও মন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মস্কো থেকে দুই হাজার ৯শ কিলোমিটার দূরের আর্কটিক নরিলস্ক অঞ্চলে বড় ধরনের মহড়া পর্যবেক্ষণ করছিলেন ইয়েভগেনি। অনুশীলনের একপর্যায়ে একজনের প্রাণ বাঁচাতে গিয়ে তার মৃত্যু হয়।

জানা গেছে, পানিতে পড়ে যাওয়া একজন ক্যামেরাম্যানকে তিনি বাঁচাতে গিয়েছিলেন। পরে নিজেই প্রাণ হারান জিনিচেভ। এ ঘটনায় ওই ক্যামেরাম্যানও মারা গেছেন। তার নাম আলেকজান্ডার মেলনিক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ