সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা   ঢাকা টু কক্সবাজার ট্রেনে যেতে পারবেন আরও ১০ উপজেলার মানুষ পাঁচ দিনের সফরে মিশরে গেলেন আল্লামা মাহমুদুল হাসান সৌদিতে বজ্রপাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির কাকরাইল তাবলীগ মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিন আর নেই রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩ বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মাদকদ্রব্য বিক্রি করে উপার্জন করা কি জায়েয?

শরীয়তপুরে বন্যার পানিতে ফসলের ব্যাপক ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শরীয়তপুরে কৃষি জমিতে বন্যার পানি প্রবেশ করায় কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও জেলার ৫৩ শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি উঠেছে।

এছাড়াও বন্যার পানিতে জেলার নতুন নতুন এলাকা তুলিয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন বন্যা কবলিত পরিবারগুলো।

শরীয়তপুর সদর, নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলার শতাধিক গ্রামের বাড়ি ঘরে বন্যার পানি প্রবেশ করেছে। জেলার নড়িয়া উপজেলা ২২টি, জাজিরা ১৯টি, ভেদরগঞ্জ ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানি উঠেছে। এছাড়াও আরও ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কক্ষে বন্যার পানি প্রবেশ করেছে।

আজ বৃহস্পতিবার সকাল ৬টায় শরীয়তপুরের পদ্মার পানি বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দি প্রায় ৫০ হাজার মানুষ। সরকারিভাবে যে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে তা প্রয়োজনের তুলনায় একে বারেই অপ্রতুল।

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড জানায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি এসে পদ্মার পানি বৃদ্ধি পেয়ে নতুন নতুন এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে। এতে ভাঙ্গন কবলিতরা দিশেহারা হয়ে পড়েছেন। ভাঙন ঠেকাতে পদ্মা ও মেঘনা নদীর ভাঙন কবলিত স্থানে বালু ভর্তি জিও ব্যাগ ও জিওটিউব ফেলে ভাঙন রোধের চেষ্টা চালানো হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ