মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

সরকারি ছুটির দিনও খোলা থাকছে শিক্ষা মন্ত্রণালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর খুলতে যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মনিটরিংয়ের জন্য সরকারি ছুটির দিন শনিবারও (১১ সেপ্টেম্বর) খোলা থাকছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. শামসুল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, প্রশাসনিক জরুরি কাজ সম্পাদনের জন্য আগামী ১১ সেপ্টেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ খোলা রাখা প্রয়োজন। এজন্য এ মন্ত্রণালয়ের সব মূল ও কলাপসিবল গেট খোলা রাখা, সংশ্লিষ্টদের সচিবালয়ে প্রবেশ, বিদ্যুৎ, পানি সরবরাহ ও লিফট চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এদিকে আগামী রোববার (১২ সেপ্টেম্বর) খুলছে স্কুল-কলেজ। এজন্য সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শেষ মুহূর্তের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। এসব বিষয় মনিটরিং করতে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তারা নিয়মিত কাজ শুরু করেছেন। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর এ মনিটরিং আরও জোরদার করা হবে। দেশের সব স্কুল-কলেজ থেকে প্রতিদিনের সার্বিক তথ্য পাঠাতে বৃহস্পতিবার নির্দেশনাও দিয়েছে মাউশি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ