সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮


১০ বছর ধরে শিক্ষার্থীদের ফ্রিতে খাবার দিয়ে আসছেন যে বাস ড্রাইভার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

শিক্ষার্থীদের বাসা থেকে ইউনিভার্সিটি আনা-নেওয়া করা এক  সৌদি বাস ড্রাইভার ১০ বছর ধরে শিক্ষার্থীদের ফ্রিতে খাবার দিয়ে আসছেন।

বাসে খাবার-দাবার দিয়ে সাজানো একটি ট্রে-এর ভিডিও ও ছবি তুলে একজন শিক্ষার্থী সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

আখবার টুয়েন্টি ফোর ডট কমের  খবরে বলা হয়েছে, ড্রাইভার আয়েদ আল ওয়াদিমান বলেছেন, তিনি একজন প্রতিরক্ষা কর্মী ছিলেন, চাকরি থেকে অবসর নিয়েছেন। অবসরের পরে তার অলস সময় কাটানোর জন্য তিনি ড্রাইভার-এর কাজ শুরু করেছেন।

তিনি জানিয়েছেন, তিনি ১০ বছর ধরে শিক্ষার্থীদের ফ্রিতে খাবার দিয়ে আসছেন। তার মাথায় এই চিন্তা এজন্য এসেছে যে, শিক্ষার্থীদের বাসা থেকে ইউনিভার্সিটির দূরত্ব প্রায় ৬৫ কিলোমিটার। শিক্ষার্থীরা সকাল সাতটায় বাসা থেকে বের হয়ে বিকেল চারটায় বাসায় ফেরেন। তিনি তার নিজের মেয়ের ক্ষেত্রে দেখেছিলেন যে, কখনও কখনও তার মেয়ে বাসায় নাস্তা করার সময় পায় না। এই আবেগ থেকেই তিনি শিক্ষার্থীদের ফ্রিতে খাবার দিয়ে যাচ্ছেন।

তার ভাষায়, তিনি সামান্য কোমল পানীয় ও স্যান্ডউইচের ব্যবস্থা করেন, এটা তিনি লোক দেখানোর উদ্দেশ্যে করেন না, কোন একজন শিক্ষার্থী মানবিক আবেগ থেকে ছবি তুলে ও ভিডিও করে আমাকে জিজ্ঞেস না করেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ