সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা   ঢাকা টু কক্সবাজার ট্রেনে যেতে পারবেন আরও ১০ উপজেলার মানুষ পাঁচ দিনের সফরে মিশরে গেলেন আল্লামা মাহমুদুল হাসান সৌদিতে বজ্রপাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির কাকরাইল তাবলীগ মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিন আর নেই রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩ বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মাদকদ্রব্য বিক্রি করে উপার্জন করা কি জায়েয?

বিশ্ব করোনায় আক্রান্ত ফের বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে পুরো বিশ্ব। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও ধরাশায়ী। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও থামছে না সংক্রমণ ও মৃত্যু। চলতি সপ্তাহের শুরুর দিকে সংক্রমণ ও মৃত্যু নিম্নমুখী থাকলে শেষদিকে তা বেড়েছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে গতকালের তুলনায় করোনায় সংক্রমণ বেড়েছে ও মৃতের সংখ্যা কিছুটা কমেছে। এ সময় মারা গেছেন আরও ৯ হাজার ৩৬২ জন এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ এক হাজার ৯৮৫ জন।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু ৪৬ লাখ ১৯ হাজার ৮৪৭ জন এবং আক্রান্ত হয়েছেন ২২ কোটি ৩৯ লাখ ৯৬ হাজার ৪৫৭ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ কোটি ৫ লাখ ৮৪ হাজার ২১ জন।

এর আগে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় গত দিনগুলোর চেয়ে বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছিল। সে সময় মারা গিয়েছিলেন ৯ হাজার ৭০৮ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৭ হাজার ২৪২ জন। বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় গত দিনগুলোর চেয়ে বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছিল। সে সময় মারা গিয়েছিলেন ৮ হাজার ৩৫৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৩ হাজার ৯১৯ জন।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গিয়েছিলেন ৬ হাজার ৬০৬ জন এবং আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ৯৯ হাজার ১৬৯ জন। সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গিয়েছিলেন ৬ হাজার ৬০৮ জন এবং আক্রান্ত হয়েছিলেন ৪ লাখ ২৫ হাজার ৬৪৪ জন।

রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গিয়েছিলেন ৭ হাজার ৭১৭ জন এবং আক্রান্ত হয়েছিলেন ৪ লাখ ৭৭ হাজার ১৫০ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪ কোটি ১৫ লাখ ৬১ হাজার ১৫৬ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৭৪ হাজার ৫৪৭ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩১ লাখ ৬৩ হাজার ৪ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৪২ হাজার ৪৬ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ২ কোটি ৯৫ লাখ ৮ হাজার ৮৯৯ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৫ হাজার ২০৫ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ