আল আমীন আজহার।।
বাংলার মুসলমানদের ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাসে মুনশী মেহেরুল্লাহ রহ. চির ভাস্বর এক ব্যক্তিত্ব। মুসলিম বাংলার আকাশ যে সময়টাতে গাঢ় অন্ধকারে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, সেই গভীর দুর্দিনে নতুন দিনের আশার আলো হয়ে জ্বলে উঠেছিলেন মুনশী মোহাম্মদ মেহেরুল্লাহ রহ.।
১৮৫৭ সালে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে মুসলিম সিপাহী-জনতার বিপ্লব যখন ব্যর্থ হয় তখন মুসলমানদের উপর নেমে আসে ভয়াবহ দুর্দিন। শাসন ও বিচারের নামে জুলুমে অত্যাচারে মুসলমান সমাজের জীবন দিনদিন মানবেতর হয়ে পড়ে।
মুসলমানদের দুঃখ-দুর্দশার এই দুর্দিনে মুসলিম বাংলার আকাশে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস হয়ে দেখা দিয়েছিল খ্রিস্টান মিশনারিদের এদেশে আগমন। খ্রিস্টান পাদ্রী ও যাজকেরা দেশের প্রত্যন্ত গ্রামে গঞ্জে পৌঁছে গিয়েছিল। তাদের স্লোগান ছিল 'মুসলিম সমাজকে এই কঠিন দুর্যোগ থেকে তারা উদ্ধার করতে চায়'!
কিন্তু শিক্ষা বিস্তার ও সেবার আড়ালে গ্রামে-গঞ্জে শহরে নগরে বিদ্যালয় প্রতিষ্ঠা করে ইংরেজি শিক্ষার নামে খ্রিষ্টধর্মের ত্রিত্ববাদ প্রচার এবং সাধারণ অসহায় মানুষকে খ্রিষ্টবাদের দীক্ষা দিতে থাকে।
মিশনারিদের প্রচার-প্রোপাগান্ডা এবং লোভ-লালসা জালে বহু মানুষ আটকে গিয়েছিল। অর্থনৈতিকভাবে যে দুরবস্থা তৈরি হয়েছিল, অর্থের প্রলোভন উপেক্ষা করা সাধারণ মানুষের জন্য একটু কঠিনই ছিল। ওই সময়ে খ্রিস্টান মিশনারীদের এসব দীনবিরোধী কর্মকাণ্ডে বাধা দেওয়া এবং ইসলামের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্রকে রুখে দেওয়ার মতো মুসলিম সমাজে কেউ ছিল না। সাধারণ অসহায় মুসলমানদের ধর্মান্তরিত হওয়া থেকে ফেরানোর মতো কেউ ছিল না তখন।
ইতিহাসের এই দুর্দিনে মুসলমানদের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছিল যশোর অঞ্চলের মৌলভী জন জমির উদ্দিন নামের এক লোক। সে ইসলাম ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে খ্রিস্টধর্ম গ্রহণ করে। এরপর খ্রিস্টান মিশনারীদের তত্ত্বাবধানে দু'বছর বিদেশে প্রশিক্ষণ করে দেশে ফিরে এসে সাধারন মুসলমানদেরকে খ্রিষ্টবাদের দাওয়াত দেয়া শুরু করে।
শুধু তাই নয়; মৌলভী জন জমির উদ্দিন খ্রিস্টধর্ম গ্রহণ করে আলেমদের উদ্দেশ্যে এক চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। 'আসল কুরআন তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে' এ ধরনের à