আবদুর রশীদ।। মহান আল্লাহ তা'য়ালা প্রতিটি সৃষ্টির মধ্যে ভালোবাসার বীজ বোনে দিয়েছেন৷ ফলে প্রতিটি সৃষ্ট প্রাণীর মধ্যে নানান প্রকৃতির ভালোবাসার প্রকাশ ঘটে৷
পিতা-মাতা, সন্তান-সন্ততি, বন্ধু-বান্ধব ও পরিচিত-অপরিচিত সবার মাঝে পরস্পর পরস্পরের প্রতি ভালোবাসা এক মহা প্রাকৃতিক নিয়ম৷ ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন রকম ভালোবাসার সূচনা হয়৷ অসহায়, মাজলুম, বিপদগ্রস্থ, বন্ধু, আত্মীয়, প্রতিবেশী, পিতা-মাতা, সন্তান-সন্ততি ও স্ত্রীর প্রতি ভালোবাসা ভিন্ন ভিন্ন৷ কিন্তু, সব ভালোবাসার সৃষ্টি কেবল হালালের জন্য৷
আল্লাহ তা'য়ালা যেমন ভালোবাসা সৃষ্টি করেছেনে, তেমনি তার ব্যবহারের বিধানও দিয়েছেন৷ যখন সঠিক স্থানে প্রয়োগের পরিবর্তে অনুপযুক্ত স্থানে প্রয়োগ হয়, তখন বিপর্যয় ঘটে৷
সর্বপ্রকার ভালোবাসার মধ্যে একটি হল নারী-পুরুষের পরস্পর ভালোবাসা ৷ দূর্ভাগ্যবশত, তা কেবল অন্যায় পথেই বেশি ব্যবহৃত হয়৷ ভালোবাসা হালাল যদি স্ত্রীর সাথে হয়। অপরদিকে ভালোবাসা হারাম যদি পর নারীর সাথে হয়৷ বর্তমান নারী-পুরুষের ডিজিটাল শব্দে ব্যবহার করা ভালোবাসার সম্পর্ক একটি মারাত্মক অবৈধ সম্পর্কের মিলনমেলা, যার আড়ালে বিদ্যমান নির্লজ্জতা ও বেহায়াপনা৷ এই অবৈধ সম্পর্ক কেবল একটি অপরাধে সীমাবদ্ধ রাখে না; বরং হাজার অপরাধের সাথে সাক্ষাৎ ঘটায়৷
বর্তমান অবৈধ সম্পর্ক পরিবার ধ্বংসের প্রধান কারণগুলোর মধ্যে একটি ৷ স্বামী থাকা অবস্থায় পর পুরুষের সাথে রাত্রি যাপন, স্ত্রী থাকা অবস্থায় পর নারীর সাথে রাত্রি যাপন সাধারণ কোনো অপরাধ নয়; বরং মহা অপরাধ ৷ যার ফলে সংসারে স্বামী-স্ত্রীর বিচ্ছেদ ঘটে থাকে অত্যদিক৷
অন্যদিকে একটু বয়স পাকা হয়ে উঠতে না উঠতেই তরুণ-তরুণীর যৌবনের তাড়না এক প্রবল শক্তিশালী জলস্রোতের মতো ধেয়ে যাচ্ছে অবৈধ মিলনের পথে। চোখে চোখে কথা, হৃদয়ে সৃষ্ট উত্তাল ঢেউয়ের মারাত্মক প্রবণতা ও আকাশচুম্বী গল্প গুজবের অসারতা ধীরে ধীরে ধাবিত করে জন্ম দেয় অবৈধ যৌন সম্পর্কের পতিতালয়৷
পাশ্চাত্য নোংরা সংস্কৃতির অনুসরণে বর্তমান তরুন-তরুণী রেস্টুরেন্ট, পার্ক, নানাবিধ অনুষ্ঠান ও উৎসব ইত্যাদিতে অবাধ মেলামেশায় ডুবন্ত৷ এরূপ অবাধ যৌন সম্পর্কের ফলে জারজ নবজাতকের খোঁজ মিলে ডাস্টবিন, বার্থরুম ও জলাশয়ে৷ পত্রিকার হেডলাইনগুলো যেন চিৎকার করে বলে, "আমি নবজাতকের দোষটা কোথায়?" যদি একটি অবৈধ সম্পর্কের অপরাধ ঢাকতে গিয়ে ভিন্ন একটি জঘন্য অপরাধের আশ্রয় নিতে হ