[জামিয়া দারুল উলুম করাচির মুখপাত্র ‘ماہنامہ البلاغ মাহনামা আল-বালাগ’ এ ধারাবাহিকভাবে প্রকাশিত বিশ্বনন্দিত আলেম, স্কলার আল্লামা তাকি উসমানির আত্মজীবনী আওয়ার ইসলামে ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে আলহামদুলিল্লাহ।
এ বিষয়ে আল্লামা তাকি উসমানি আনুষ্ঠানকিভাবে আওয়ার ইসলামকে ভাষান্তর করে প্রকাশের অনুমতি দিয়েছেন। গত ২ জানুয়ারি জামিয়া দারুল উলুম করাচির তাখাসসুস ফিল ইফতার শিক্ষার্থী, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের শুভাকাঙ্ক্ষি উমর ফারুক ইবরাহীমীর মাধ্যমে আল্লামা তাকি উসমানি ও পত্রিকা কর্তৃপক্ষের কাছে আত্মজীবনী ‘ইয়াদে’ অনুবাদের অনুমতি চাওয়া হলে তারা খুশি মনে রাজি হন এবং আওয়ার ইসলামকে ধন্যবাদ জানান বাংলাভাষায় ইসলামের প্রচার ও প্রসারের জন্য।
আল্লামা তাকি উসমানির নতুন ধারাবাহিক আত্মজীবনী “یادیں ইয়াদেঁ ” মাহনামা আল-বালাগে সফর ১৪৩৯ হিজরি, নভেম্বর ২০১৭ ইংরেজি মাস থেকে। আওয়ার ইসলামে লেখাটি প্রতি রোববার ও বুধবার প্রকাশ হবে ইনশাল্লাহ। আজ ছাপা হলো ৩৯ তম কিস্তি। অনুবাদ করেছেন মুহাম্মদ উমর ফারুক ইবরাহীমী।]
পূর্ব প্রকাশের পর:এই কূপের আরেকটি বৈশিষ্ট্য ছিলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় পত্র সত্যায়নের জন্য সিলমোহরযুক্ত একটি আঙটি বানিয়েছিলেন। এর উপর محمد رسول اللہ "মুহাম্মদ রাসূলুল্লাহ" লেখা ছিল। তাঁর ইন্তিকালের পর এই আঙটি পরবর্তী খলিফা হিসেবে হযরত আবু বকর রা. এর হস্তগত হলো। এরপর হযরত উমর রা. এর কাছে। অতপর হযরত উসমান রা. এর হাতে।
সহিহ বুখারিতে এসেছে, একবার হযরত উসমান রা. এই আঙটি ধারণ করে বিরে আরিস' (কূপ) এর পাড়ে বসেছিলেন। তিনি আঙুল থেকে আঙটি বের করে আনমনে নাড়াচাড়া করছিলেন। হঠাৎ হাত ফসকে তা কূপে পড়ে যায়। হযরত আনাস রা. বলেন, এরপর আমরা তিনদিন পর্যন্ত কূপে আঙটিটি তালাশ করতে থাকলাম কিন্তু কোন খোঁজ পেলামনা। এরপর হযরত উসমান রা. কূপের সব পানি সিঞ্চন করে তালাশ করলেন, তবুও পাওয়া গেলোনা।
(সহীহ বুখারী, باب ھل یجعل نقش الخاتم ثلاثہ أسطر)
আমি আটবছর বয়সে প্রথমবারের মতো আব্বাজানের সাথে সেই কূপে হাজির হয়েছিলাম। ফের ১৯৬৩ ইং সনে এবং সম্ভবত ১৯৬৪ ইং সনেও সেখানে যাবার সৌভাগ্য হয়েছিলাম। এরপর যখন সেখানে গেলাম, দেখলাম যে সরকার সেই বাগান এবং