বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন এরদোয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোয়ান।

জানা গেছে, চলতি মাসের শেষের দিকে রাশিয়ার সোচি শহরে তারা বৈঠকে বসার কথা রয়েছে। খবর রয়টার্স’র।

নাম প্রকাশ না করার শর্তে তুরস্কের কর্মকর্তারা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। সরকারি ওই কর্মকর্তারা বলেছেন, রুশ প্রেসিডেন্ট এবং এরদোয়ান আলোচনা করবেন সিরিয়ার বিদ্যমান পরিস্থিতি নিয়ে।

সিরিয়ার ইদলিব নিয়ে তারা কথা বলবেন। সেখানে পরস্পরবিরোধী পক্ষকে সমর্থন দিচ্ছে রাশিয়া ও তুরস্ক।

সিরিয়ার বাইরে লিবিয়া ইস্যুতেও তুরস্কের সঙ্গে জোরালো মতবিরোধ রয়েছে রাশিয়ার। তবে এসব মতবিরোধ সত্ত্বেও প্রতিরক্ষা, জ্বালানি ও পর্যটনের মতো খাতগুলোতে দুই দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ