বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করলো ইসি গোল্ডকাপ ফুটবলে মাদরাসা ছাত্রীদের দল বাধ্যতামূলক নয়: শিক্ষামন্ত্রী ইসরায়েলি বাহিনীতে বিদ্রোহ, ঘাঁটি ছেড়ে পালাল শত শত সেনা আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা

ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জেলার অন্যতম প্রধান স্বাস্থ্যকেন্দ্র ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে প্ল্যান্টের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

উদ্বোধন শেষে তিনি বলেন, প্ল্যান্টটি চালু হওয়ায় করোনায় আক্রান্ত রোগীরা অক্সিজেন সেবা পাবেন।

তিনি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের পাশাপাশি সাধারণ রোগীরাও যাতে অক্সিজেন সেবা পায় সেদিকে নজর দেওয়ার জন্য চিকিৎসকদের প্রতি আহবান জানান।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) ডা. ওয়াহীদুজ্জামান বলেন, ইউনিসেফের সহায়তায় স্পেকট্রা ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি কোম্পানি হাসপাতালে ১০ হাজার লিটার অক্সিজেনের এই প্ল্যানটি নির্মাণ করে। এর মাধ্যমে একসঙ্গে ২৩০ জন রোগীকে অক্সিজেন সেবা দেওয়া যাবে। অক্সিজেন নিয়ে রোগীদের আর কোনো সমস্যা হবে না।

তিনি বলেন, অক্সিজেন প্ল্যানটি চালু হওয়ায় হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও সিসিইউ বেড চালু করতে সুবিধা হবে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট চালু না থাকায় করোনাকালে হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পায়নি করোনায় আক্রান্ত রোগীরা। করোনায় আক্রান্ত কোনো রোগীর শরীরে অক্সিজেনের মাত্রা বেশী কমে গেলে ওই রোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হতো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ