বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

সুদানে অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ, পরিস্থিতি নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সুদানে একটি অভ্যুত্থান চেষ্টা ‘ব্যর্থ’ হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ষড়যন্ত্রকারীদের শনাক্ত করা হয়নি।

স্থানীয় সময় মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ভোরে অভ্যুত্থান চেষ্টাকে ব্যর্থ করা হয়েছে। অভ্যুত্থান ঠেকাতে জনগণকে এর মোকাবিলা করতে হবে বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। দেশটির শাসক পরিষদের একজন সদস্য রয়টার্সকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

শাসকদলের এক মুখপাত্র মোহাম্মদ আল ফাকি সুলেমান জানিয়েছেন, সোমবারের অভ্যুত্থানের এ অপচেষ্টায় জড়িত সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ শুরু হওয়ার কথা ছিল এবং সামরিক বাহিনী শিগগিরই একটি বিবৃতি দেবে।

তিনি সব সুদানিকে দেশরক্ষার জন্য লড়াই করার আহ্বান জানিয়েছেন। এক ফেসবুক মন্তব্যে তিনি বলেন, তোমরা দেশ রক্ষায় লড় ও ষড়যন্ত্রকারীদের রুখে দাও।

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র এএফপিকে জানিয়েছে, অভ্যুত্থানকারীরা রাজধানী খারতুম থেকে নীল নদের ওপারে ওমদুরমানে রাষ্ট্রীয় রেডিওর নিয়ন্ত্রণ নেওয়ার অপচেষ্টায় জড়িত ছিল।

একটি সরকারি সূত্র আল-জাজিরাকে জানিয়েছে, সাঁজোয়া যান নিয়ে অভ্যুত্থানের অপ্রচেষ্টাটি ওয়াদি সিডনা এবং ওমদুরমান অঞ্চল থেকে করা হয়েছে। সূত্র: আল-জাজিরা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ