বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করলো ইসি গোল্ডকাপ ফুটবলে মাদরাসা ছাত্রীদের দল বাধ্যতামূলক নয়: শিক্ষামন্ত্রী ইসরায়েলি বাহিনীতে বিদ্রোহ, ঘাঁটি ছেড়ে পালাল শত শত সেনা আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা

চিরনিদ্রায় শায়িত হলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর ছোট বোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান: আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর ছোট বোন, মাওলানা জাকারিয়া রহ. এর সহধর্মিনী ও হাটহাজারী দারুল উলুম মাদ্রাসার আরবি সাহিত্য বিভাগের প্রধান মাওলানা আনোয়ার শাহ আজহারীর মায়ের জানাযা অনুষ্ঠিত হয়েছে। আমিরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর ইমামতিতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২১সেপ্টেম্বর) রাত ৯টায় হাটহাজারী উত্তর মাদার্শা শাহ মজিদিয়া হাফিজিয়া মাদ্রাসার মাঠে এ জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাযা শেষে মরহুমাকে মাকবারায়ে শাহ মজিদিয়ায় নিজের স্বামীর পাশেই শায়িত করা হয়।

[caption id="" align="aligncenter" width="391"]No photo description available. বইটি সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন।[/caption]

জানা যায়, হাটহাজারী দারুল উলুম মাদরাসার ভারপ্রাপ্ত মহাপরিচালক আল্লামা ইয়াহইয়া, সহকারী পরিচালক আল্লামা মুফতি জসিম উদ্দিন, ফতেহপুর মাদরাসার মহাপরিচালক আল্লামা মাহমুদুল হাসান, বাবুনগর মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা হাফেজ শোয়াইব, দারুল মা'আরিফ আল ইসলামিয়ার সিনিয়র মুফতি মাওলানা ফরিদ আহমদ আনসারীসহ স্থানীয় আলেম- ওলামা, বিভিন্ন মাদরাসার ছাত্র-শিক্ষক ও সর্বস্তরের তৌহিদী জনতা জানাযায় অংশ গ্রহণ করেন।

উল্লেখ্য, মঙ্গলবার বেলা ১১টা ১৫ মিনিটে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বৎসর। তিনি ৪ পুত্র , ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ