সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাদরাসার ছাত্র মো.জাহিদুল ইসলাম বাঁচাতে চায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন: গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের ফোসকা বিক্রেতা তাজউদ্দিনের ছেলে ক্যান্সার আক্রান্ত মো.জাহিদুল ইসলাম জারিফ (৮) বাঁচতে চায়। সে মরনব্যাধী ব্লাড ক্যন্সারে আক্রান্ত হয়ে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ব্লক ডি রুম নং ৩১৪ বেড নং ২৩ এ জীবন মরনের সাথে পাঞ্জা লড়ছে।

মো. জাহিদুল ইসলাম জারিফ উপজেলার আল্লাহর দান হাফিজিয়া মাদরাসার ছাত্র। মাদ্রাসার প্রধান শিক্ষক হুমায়ুন কবির জানিয়েছেন মো.জাহিদুল ইসলাম জারিফ খুবই মেধাবী ছাত্র। তার পরিবারের সূত্রে জানা গেছে, সে কিছুদিন আগে হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার পর ডাক্তারি পরীক্ষায় তার ব্লাড ক্যান্সার ধরা পরে। এমতাবস্থায় তার দরিদ্র পিতার পক্ষে সন্তানের ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাড় করা সম্ভব হচ্ছেনা।

দরিদ্র পিতা অর্থের অভাবে চোখে যেন ঘোর অন্ধকার দেখতে পাচ্ছেন। নিরুপায় হয়ে দেশের বিত্তবান মানুষদের কাছে সাহায্যের হাত পেতেছেন। বাংলাদেশের সব মানুষগুলো মানবিকও বটে। সকলের সহযোগিতায় মহান আল্লাহর রহমতে ছেলেটি ক্যান্সার জয় করে আমাদের সাথে বেঁচে থাকতে পারবে।

সাধ্যমতে অসুস্থ জাহিদুলের পাশে দাড়ানোর জন্য আকুল আবেদন করেছেন ছাত্রটির বাবা। যোগাযোগের জন্য জাহিদুল ইসলাম এর মায়ের মোবাইল নম্বর, ০১৬৪৬৩৭৪৬৫০,০১৭২৭ ০৪৫৫৮৬।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ