বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট

চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীদের হানা, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী জামালপুর কমিউটার ট্রেনের ছাদে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে গফরগাঁও স্টেশন থেকে ট্রেনে ওঠে ছিনতাইকারীরা। রাত সাড়ে ১০টার দিকে তিনজনকে ছুরিকাঘাত করে মোবাইল ও নগদ টাকা নিয়ে কেওয়াটখালী ওভারব্রিজের কাছে নেমে যায় ছিনতাইকারীরা।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মামুন রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ছুরিকাঘাতে আহত তিনজনকে জামালপুর রেলওয়ে স্টেশনে নামানো হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

আহত রুবেল মিয়ার বরাত দিয়ে তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী জামালপুর কমিউটার ট্রেনের ছাদে গফরগাঁও স্টেশন থেকে কয়েকজন ছিনতাইকারী ওঠে। এসময় ছাদে থাকা তিন যাত্রীর কাছ থেকে মোবাইলসহ নগদ টাকা ছিনিয়ে নেওয়ার সময় তারা বাধা দেন। পরে ছিনতাইকারীরা প্রথমে দুজনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে রুবেল মিয়াকেও ছুরিকাঘাত করে তারা।

তিনি আরও বলেন, ট্রেনটি ময়মনসিংহ স্টেশনে ঢোকার আগেই কেওয়াটখালী ওভারব্রিজের কাছে মোবাইল ও নগদ টাকা-পয়সা নিয়ে ছিনতাইকারীরা নেমে যায়। পরে ট্রেনটি জামালপুর পৌঁছালে তিনজনকে ছাদ থেকে নামিয়ে হাসপাতালে নেওয়া হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ