শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

চোখের ক্লান্তি দূর করতে ৪ পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রত্যেকেরই স্ক্রিনের দিকে তাকিয়ে কাজ করার সময় বেড়েছে। তার উপর করোনার কারণে সবই এখন অনলাইনে হচ্ছে। শিশুদের ক্লাস থেকে শুরু করে অনেক ধরনের অনুষ্ঠানও হচ্ছে অনলাইনে। এ পরিস্থিতিতে চোখের উপর অতিরিক্ত চাপ পড়ছে। এর থেকেই চোখ ক্লান্ত হয়ে পড়ছে।

অনেক ক্ষণ টানা মনোযোগ দিয়ে কম্পিউটারের দিকে তাকিয়ে কাজ করলে চোখের পাতাও পড়ে না। তাতে ক্লান্তি আরও বেশি হয়। এর থেকে চোখের মণিতে অস্বস্তি হয়। চোখ শুকিয়েও যায় অনেক সময়ে। তখন চোখের বিশ্রাম প্রয়োজন।

চোখ যে ক্লান্ত হয়ে পড়ছে, বুঝবেন কীভাবে?

সব সময়ে এই সমস্যা বোঝা সহজ হয় না। তার কারণ, এর উপসর্গগুলি মিলে যায় অন্যান্য সমস্যার সঙ্গেও। তবে মাথাব্যথা, চোখে ব্যথা, চোখ দিয়ে পানি পড়া, চোখের লাল ভাব এই সমস্যার কয়েকটি লক্ষণ। কখনও অস্বস্তি বেড়ে গেলে ঝাপসা দেখেন কেউ কেউ। কারও বা চোখে আলো পড়লে কষ্ট হয়।

চোখের ক্লান্তি দূর করতে কিছু বিষয় অনুসরণ করতে পারেন। যেমন-

১. এমন সমস্যা হলে বেশ কি‌ছু ক্ষণ চোখ স্ক্রিন থেকে সরিয়ে রাখুন।

২. মাঝেমাঝেই চোখে পানি দিন।

৩. কাজের ফাঁকে কয়েক মিনিট চোখ বন্ধ করে রাখুন।

৪. কাজ করার সময়ে কম্পিউটারে বড় অক্ষরে লিখুন। ফন্ট সাইজ বাড়িয়ে নিন।

এনটি