প্রথম ধাপের স্থগিত ১৬০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন হয়েছে গত (সোমবার) ২০ সেপ্টেম্বর। এই নির্বাচনে চট্টগ্রামের সন্দ্বীপের আজিমপুর এলাকায় বিজয়ী হয়েছেন উম্মুল মাদারিস খ্যাত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার ফারেগ স্বতন্ত্রপার্থী কারী মাওলানা জাহাঙ্গীর।
হাটহাজারী মাদরাসা ছাড়াও তিনি পড়াশোনা করেছেন চট্টগ্রামের আরেক ঐতিহ্যবাহী ইলমী বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া পটিয়ায়। নিজ এলাকার একটি মাদরাসা থেকেই শুরু হয়েছিল তার শিক্ষা জীবন।
আপাদমস্তক সুন্নতে নববীকে ধারণ করা এক মাওলানার বিজয়ে উচ্ছ্বসিত সন্দ্বীপের আজিমপুর এলাকার মানুষজন। মাওলানাকে অভিনন্দন জানিয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ থেকে নিয়ে সব পেশা-শ্রেণীর মানুষ। নিজের এলাকায় একজন আলেমকে জনপ্রতিনিধি হিসেবে পেয়ে আপ্লুত তারা।
আপেল মার্কায় বিজয়ী স্বতন্ত্রপার্থী মাওলানা জাহাঙ্গীর ছাত্র জীবন থেকেই ইসলামী আন্দোলনের রাজনীতির সাথে জড়িত। এক সময় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এবার প্রথম ধাপের স্থগিত ইউনিয়ন পরিষদের নির্বাচনে পেয়েছেন নিজ এলাকার মানুষের অকুণ্ঠ সমর্থন। হয়েছেন বিজয়ী।
নির্বাচন, রাজনীতি ও বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে কথা বলেছেন আওয়ার ইসলামের সাব-এডিটর নুরুদ্দীন তাসলিম।
ইউপি নির্বাচনে নিজের এলাকার মানুষের অকুণ্ঠ সমর্থন পেলেন বিষয়টাকে কতটা উপভোগ করছেন?
আলহামদুলিল্লাহ। সাধারণ জনগণ আলেমদেরকে নির্বাচনে এতটা মূল্যায়ন করবে ভাবতেও পারিনি। এলাকার সব শ্রেণীর মানুষ সমর্থন দিয়েছেন, বিজয়ে খুশি হয়েছেন, সব কিছুই আল্লাহ তায়ালার বিশেষ দান। মানুষের এই ভালোবাসার সঠিক মূল্যায়ন যেন করতে পারি আল্লাহ তায়ালার কাছে এখন এটাই চাওয়া।
বিগত কয়েক ইউপি নির্বাচনে আলেমদের বিজয়ী হওয়ার খবর দেখা গেছে, সাধারণের সাথে আলেমদের সম্পৃক্ততা বাড়ার কারণে এমন হচ্ছে নাকি মানুষের রুচিবোধ বদলেছে এতদিনে?
আলেমরা সবসময় জনসম্পৃক্তা বজায় রেখেছেন। এর ধরণ হয়তোবা একেক সময় একেক রকম ছিল। সব থেকে বড় ব্যাপার হলো; বর্তমানে মানষের রুচিবোধ পরিবর্