সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

ইকুয়েডরের কারাগারে সংঘর্ষ, ২৪ বন্দি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইকুয়েডরের একটি কারাগারে দু’টি গ্যাংয়ের সংঘর্ষে কমপক্ষে ২৪ বন্দি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪৮ জন বন্দি।

মঙ্গলবার দেশটির গুয়াইয়াস প্রদেশের গুয়াইয়াকুইল শহরের পেনিটেনসিয়ারিয়া দেল লিটোরাল কারাগারে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছে রয়টার্স।

দেশটির কারা কর্মকর্তারা জানিয়েছেন, গুয়ায়েসের আঞ্চলিক কারাগারটিতে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বন্দিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী অভিযান চালায়। ১০টা ৪০ মিনিটে ভেতরে প্রবেশ করেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টা পর বেলা ২টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী।

এ ঘটনায় পর এক সংবাদ সম্মেলনে গুয়ায়েস রাজ্যের গভর্নর পাবলো অরোসেমেনা রাষ্ট্র এবং আইনের উপস্থিতি গ্রাহ্য করার আহ্বান জানান।

এক বিবৃতিতে ইকুয়েডরের কারাগার কর্তৃপক্ষ (এসএনএআই) জানায়, ‘গোলাগুলি ও বিস্ফোরণের কারণে কারাগারের মধ্যে প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়। উভয়পক্ষের মধ্যে দাঙ্গা ও সহিংসতার কারণে ২৪ জন কারাবন্দি নিহত হয়েছেন এবং ৪৮ জন আহত হয়েছেন।’

কারাবন্দিদের দুটি বড় গ্যাংয়ের চরম বিবাদকে দাঙ্গার কারণ হিসেবে ধরা হচ্ছে। কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে সাম্প্রতিক মাসগুলোতে দেশটিতে বেশ কয়েকটি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।

গত জুলাইয়ে এক দাঙ্গায় ২২ জন ও গত ফেব্রুয়ারিতে অপর এক দাঙ্গায় ৭৯ কারাবন্দি নিহত হন। তার আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে কারাগারে দাঙ্গায় নিহত হয় কমপক্ষে ৭৯ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ