বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

কাদের মির্জার অনুসারীসহ গ্রেফতার ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীসহ ৫ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার বিকালে গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে বসুরহাট পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও আহছান উল্যার ছেলে ছায়েদ হাসান সোহেল ওরফে সেনেগাল সোহেল (৩৪), মৃত আব্দুল মালেকের ছেলে আনোয়ার হোসেন ওরফে চিক্কা আনোয়ার (৩৩), সৈয়দ বাড়ির আব্দুল মতিনের ছেলে আলা উদ্দিন রিয়াদ (২৭), চরকালী গ্রামের আবুল খায়েরের ছেলে মাইন উদ্দিন রাজু, বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাঞ্চন কুমারের ছেলে বিজয় কুমার দাস।

আনোয়ার হোসেন ওরফে চিক্কা আনোয়ার ও আলা উদ্দিন রিয়াদ কাদের মির্জার সহযোগী বলে জানা গেছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ