জুলফিকার জাহিদ।।
জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশের প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২ অক্টোবর) রাজধানীর জামিয়া ইকরা বাংলাদেশে এ কাউন্সিল অনুষ্ঠিত হয় । বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন বোর্ডটির মহাসচিব মুফতি মোহাম্মাদ আলী।
আজকের এই কাউন্সিলে জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশের উপদেষ্টা পরিষদ, মজলিসে আমেলা ও মজলিসে শূরার গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব প্রদান করা হয়েছে।
আজকের এই কাউন্সিলের মাধ্যমে বোর্ডের উপদেষ্টা পদের দায়িত্ব পেয়েছেন ৪ জন। তারা হলেন-
দারুল উলুম আযমিয়া, বনশ্রীর সিনিয়র মুহাদ্দিস মাও. আসআদ আল হুসাইনি, দিনাজপুর হিলি মাদরাসার মাও. শামসুল হুদা খান, তেজগাঁও রেলওয়ে মাদরাসা মাও. মুজিবুর রহমান, ঢাকা সাভারের মাও. দেলোয়ার হুসাইন সাইফী।
বোর্ডের সভাপতি নির্ধারণ করা হয়েছে জামিআ ইকরা বাংলাদেশ, ঢাকার মহাপরিচালক আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদকে।
সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন একাধারে ২ জন। তারা হলেন, দারুল উলুম আযমিয়া, ঢাকার মুহতামিম, মাও. ইয়াহইয়া মাহমুদ ও জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম, খুলনার মুহতামিম মুফতি আবুল কাসেম।
আজকের এই কাউন্সিলে জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশের সহ সভাপতি ঘোষণা করা হয়েছে একাধারে ৬ জনকে। তারা হলেন-
জামিয়া শায়েখ যাকারিয়া, দক্ষিণখান, ঢাকার মুহতামিম ড. মাও. মুশতাক আহমদ।সহ সভাপতি নশাসন ইসলামিয়া কওমি মাদরাসা, শরিয়তপুরের মুহতামিম মাও. আব্দুল বাতেন ফরিদী। আহাজ্জ শামসুদ্দীন ভূইয়া জামেয়া ইসলামিয়ার মুহতামিম মাও. হিফজুর রহমান। জামিআ আরাবিয়া খাদিজাতুল কুবরা, খুলনার মুহতামিম মুফতী মুমতাযুল করীম। জামেয়া ইসলামিয়া হেমায়েতুল ইসলাম সিলেটের মুহতামিম মাও. ক্বারী শামসুল হক। জামিআ কাসেমিয়া ধনতলার মুহতামিম মাও. হুসাইন আহমদ।
জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশের প্রথম কাউন্সিলে বোর্ডটির মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আল জামিআতুল ইসলামিয়া ইদারাতুল উলুম, ঢাকার মুহতামিম মুফতি মোহাম্মাদ আলী।
এছাড়া সহকারী মহাসচিব হিসেবে একাধারে দায়িত্ব পেয়েছেন ৪ জন। তারা হলেন-
জামিআ আশরাফিয়া খাগডহর, ময়মনসিংহের মুহতামিম মুফতি তাজুল ইসলাম কাসেমী। জামিআ ইসà¦