বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

গ্যাস সিলিন্ডার লিক থেকে আগুন, কেরানীগঞ্জে এক নারী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার লিক থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে শাবানা (৪০) নামের এক নারী নিহত হয়েছেন।

শনিবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা খেজুরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাবানার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার সোহাগদোল গ্রামের হান্নান মিয়ার স্ত্রী ও চার সন্তানের জননী। তিনি দক্ষিণ কেরানীগঞ্জ শুভাঢ্যা ইউনিয়নের খেজুরবাগ এলাকায় রহমান সাহেবের মসজিদ গলির রাজ্জাক মিয়ার বাড়িতে পরিবারসহ ভাড়া থাকতেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই নবী হোসেন জানান, গ্যাস সিরিন্ডারটির পাইপ লিক ছিল। শনিবার দুপুরে শাবানা রান্না করতে গেলে সেই লিকেজ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হলে তিনি অগ্নিদগ্ধ হন এবং ঘটনাস্থলেই মারা যান। এ সময় পরিবারের অন্য সদস্যরা ঘরের বাইরে ছিলেন। পুলিশ মৃতদেহের সুরতহাল শেষে পরিবারের পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ