বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ভাইরাস জনিত রোগ প্রতিরোধে বাচ্চাদের বিশেষ যত্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডা. মুফতি ইসমাইল আজহারি ।।

আজকাল বাচ্চাদের ভাইরাস জনিত জটিল সংক্রামক রোগে আক্রান্তের হার বেড়েই চলছে। ভাইরাস জনিত এসব সমস্যা নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা।

উপসর্গ: ভাইরাস দিয়ে আক্রান্ত হবার ৩-৬ দিনের মধ্যে অল্প তাপমাত্রা থেকে মধ্যমমানের (১০২ ডিগ্রি) তাপমাত্রা সহকারে জ্বর আসে। কিছু ভাইরাসের ক্ষেত্রে ভিন্নতাও থাকতে পারে। অনেক ক্ষেত্রে জ্বর হবার ২৪ ঘন্টার মধ্যে গলা ব্যাথা শুরু হবে, খাওয়ার রুচি কমে যাবে. ক্লান্তি লাগবে, শরীর দূর্বল হয়ে যাবে, গলা ব্যাথার কারণে বাচ্চা খাবার কিংবা পানি কিছুই খেতে চাইবে না তখন পানিশূন্যতা বা ডিহাইড্রেশন হতে পারে।

গলা ব্যাথার পাশাপাশি মুখ গহব্বরের ভিতর ছোট ছোট সাদা আকৃতির ফুসকুড়ি দেখা দিবে, ঠোঁটের আসেপাশে র‍্যাশ দেখা দিবে, র‍্যাশগুলি কিছুটা পেইনফুল হবে। র‍্যাশ গুলিতে চুলকানিও থাকতে পারে।

জ্বর শুরু হবার ২-৩ দিনের মধ্যে হাত ও পায়েও র‍্যাশ দেখা দিবে। হাত, পা ও মুখ কে আক্রান্ত করতে পারে। বিশেষ করে হ্যান্ড ফুট এন্ড মাউথ ডিজিজে এরকম সমস্যা বেশী দেখা যায়।

কারণ: যেকোন সংক্রামক ভাইরাস দিয়ে সংক্রমিত হলেই এধরনের সমস্যা হতে পারে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দূর্বল, তারা ভাইরাস দিয়ে সংক্রমিত বেশী হয়।

যেভাবে ছড়ায়

ভাইরাস জনিত রোগ মূলত ফিকো-ওরাল রুট এবং নাকের পানি, থুথু, ও কাশির মাধ্যমে ছড়ায়। একেক ভাইরাস একেক রুট ব্যবহার করে। ভাইরাস জনিত হাত ও পায়ের র‍্যাশ সমূহের সংস্পর্শের মাধ্যমেও ছড়াতে পারে। তাই বলা যায়ঃ
১.আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলে ২. আক্রান্ত ব্যক্তির জামা কাপড় ব্যবহার করলে ৩. আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত গ্লাস ব্যবহার করলে কারণ সেখানে স্যালাইভা থাকতে পারে এবং স্যালাইভাতে ভাইরাস থাকতে পারে। ৪. দুষিত পানির মাধ্যমে, যথা আক্রান্ত ব্যক্তির মল যুক্ত কোনো কাপড় যদি পুকুরে ধৌত করা হয় তাহলে সেই পানিতে ভাইরাস থাকবে। আবার সেই ভাইরাস সমৃদ্ধ পানি কোন ভাবে খাওয়া হলে সেইক্ষেত্রেও ভাইরাস জনিত রোগ হতে পারে।

প্রতিরোধ: খাবার আগে ভালোভাবে হাত ধোয়া, বিশুদ্ধ পানি পান করা, পরিষ্কার পরিচ্ছন্ন চলা, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে না যাওয়ার মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা যায়৷ আবার অনেকেই ছোট বাচ্চাদের আদর করে কিস করে থাকেন এতে করা বাচ্চারা বিভিন্ন প্রকার ভাইরাস জনিত রোগের ঝুকিতে থাকে। তাই এভাবে আদর করà