রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

মেয়র জাহাঙ্গীরকে বহিষ্কারের দাবিতে ফের বিক্ষোভে আওয়ামী লীগের নেতাকর্মীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কারের দাবিতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। শনিবার বিকেলে টঙ্গীর বিভিন্ন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ বিক্ষোভ করেন তাঁরা। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় ব্যাপক ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ।

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের গোপনে ধারণ করা একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এতে বঙ্গবন্ধু, গোয়েন্দা সংস্থা ও জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা–কর্মীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেন। এ নিয়ে এক সপ্তাহ ধরেই মহানগর এলাকার বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছেন নেতা–কর্মীরা। এর মধ্যে শনিবার আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা।

পূর্বঘোষণা অনুযায়ী বিকেল চারটা থেকেই ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড, মিলগেট, চেরাগ আলী, কলেজ গেট ও হোসেন মার্কেট এলাকায় একত্র হতে থাকেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা। এ সময় তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে টঙ্গীর স্টেশন রোড এলাকা ও চেরাগ আলী এলাকায় টায়ারে আগুন দিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে মেয়রের বহিষ্কার দাবি করেন।

বিকেল পাঁচটায় স্টেশন রোড এলাকায় সরেজমিন দেখা যায়, সড়কের দুই পাশেই টায়ারে আগুন দিয়েছেন নেতা–কর্মীরা। আগুনের চারপাশে জড়ো হয়ে বিক্ষোভ করছেন তাঁরা। এতে সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশও তাঁদের চারপাশে দাঁড়িয়ে আছে নির্বিকার।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ