বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৭ ইরানজুড়ে নতুন করে মার্কিন বিমান হামলা আগামী জুমায় হারামাইনে খুতবা দেবেন যে দুই শায়খ ইতমিনান বোর্ডের বৃত্তি ও সংবর্ধনা পেল ৬১ প্রতিষ্ঠানের ১,২৫০ শিক্ষার্থী প্রমিত উচ্চারণ, বক্তৃতা ও উপস্থাপনা কোর্স সফলভাবে সম্পন্ন, শিক্ষার্থীদের উচ্ছ্বাস সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের

১৮ মাস পর খুলল বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল-লাইব্রেরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: উৎসবমুখর পরিবেশে হলে প্রবেশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আবাসিক শিক্ষার্থীরা।

সোমবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল, শের-ই বাংলা হল ও শেখ হাসিনা হল খুলে দেওয়া হয়। মহামারি করোনাভাইরাসের কারণে প্রায় ১৮ মাস পরে হল ও কেন্দ্রীয় লাইব্রেরি খুলে দেওয়া হয়েছে।

যে শিক্ষার্থীরা কোভিড-১৯ ভ্যাকসিনের কমপক্ষে এক ডোজ নিয়েছেন তাদেরকে হলে প্রবেশ করতে দেওয়া হয়।

শের-ই বাংলা হলের আবাসিক শিক্ষার্থী নবির হোসেন জয় বলেন, আজকে প্রবেশ করতে পেরে আমরা অনেক খুশি। সবাই উৎসবমুখর পরিবেশে হলে প্রবেশ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাধুবাদ জানাই।

তিনি আরও বলেন, অনেক দিন ধরে সবাই বাইরে ছিল, বাইরের খরচ, আবাসন ব্যবস্থা এগুলো অনেক ব্যয়বহুল ছিল। এ ছাড়া বাইরের পরিবেশনও তেমন ভালো না, হলের পড়ালেখার পরিবেশ অনেক সুন্দর।

শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষক মার্জিয়া নমি স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, যেসব ছাত্রী কমপক্ষে এক ডোজ কোভিড ভ্যাকসিন নিয়েছে, শুধু মাত্র যে ছাত্রীরা সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হলে প্রবেশ করতে পারবে।

হলে প্রবেশের সময় অবশ্যই টিকা কার্ডের মূল কপি প্রদর্শন করতে হবে এবং টিকা কার্ডের ফটোকপি গেটে জমা দিয়ে প্রবেশ করতে পারবে। পরবর্তীতে অন্য ছাত্রীরা কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ সম্পন্ন করা সাপেক্ষে হলে প্রবেশ করতে পারবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ