সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

প্রিয় শিক্ষক: ‘যাদের প্রতিচ্ছবি দেখতে চাইতাম নিজেদের জীবনে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুুরুদ্দীন তাসলিম।।

একজন শিক্ষার্থীর প্রকৃত মানুষরূপে গড়ে ওঠার পেছনে বাবা মার থেকেও শিক্ষকের অবদান বেশি। বলা হয়ে থাকে শিক্ষকরা জাতির প্রধান চালিকাশক্তি। এ কারণেই শিক্ষকের মর্যাদা সবসময় সবার উপরে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেও বলেছেন, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি।

প্রতিনিয়তই শিক্ষকরা নিজের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গড়ে তোলেন আদর্শ ছাত্র এবং সমাজ। বিশ্ব শিক্ষক দিবসে নিজের প্রিয় শিক্ষকদের স্মৃতিচারণ  ও অনুভূতি জানিয়েছেন দেশের দুই প্রবীণ শিক্ষাবিদ আলেম। যারা প্রায় এক দশকেরও বেশি সময় ধরে নিয়োজিত আছেন শিক্ষকতা পেশায়।

মাওলানা হেমায়েত উদ্দীন

লেখক ও বহু গ্রন্থ প্রণেতা আলেম মাওলানা হেমায়েত উদ্দীন। ব্যক্তিজীবনে তিনজন  শিক্ষককে বিশেষভাবে স্মরণ করেন।

তাদের স্মৃতিচারণ করতে গিয়ে প্রথমেই গহরডাঙ্গা মাদ্রাসার মাওলানা আশরাফ আলী রহ.-এর নাম উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, জীবনে এই ওস্তাদের অবদান অনেক বেশি। উস্তাদ মাওলানা আশরাফ আলী রহ. আমার বাবারও শিক্ষক ছিলেন, তার কাছে বাবা যেই গুলিস্তা কিতাব পড়েছিলেন, আমি বাবার সেই কিতাব নিয়েই মাওলানা আশরাফ আলী রহ.- এর কাছে গুলিস্তা পড়েছিলাম।

‘ছোটবেলায় ছোট মানুষি থেকে যে খুনসুটি দুষ্টুমিগুলো করতাম তা তিনি শুধরিয়ে দিতেন, সামনে আর না করার জন্য বলে দিতেন’।

প্রিয় শিক্ষক  মাওলানা আশরাফ আলী রহ.-এর সাথে মাওলানা হেমায়েত উদ্দীনের হৃদত্যা ও আত্মার সম্পর্কটা ছিল বেশ গভীর। তিনি জানান,  ‘আশরাফ আলী রহ.-এর ইন্তেকালের পর তার কবর সংক্রান্ত বেশ কিছু সমস্যা দেখা দেয়, সেটা তিনি আমাকে স্বপ্নে জানান এবং কিভাবে এর সমাধান করতে হবে তাও স্বপ্নে বলে দেন আমাকে’।

‘এছাড়াও জীবনে আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.- এর অবদান উল্লেখযোগ্য। শিক্ষকতা জীবনে যা কিছু তার সিংহভাগ আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর কাছ থেকেই শেখা’ বলেন তিনি।

নিজের শিক্ষকতা জীবনে আল্লামা সাঈদ আহমদ পালনপুরী রহ.-এর প্রতিচ্ছবি দেখতে চাইতেন মাওলানা হেমায়েত উদ্দীন।

‘আল্লামা সাঈদ আহমদ পালনপুরীর ভেতরে কঠিন বিষয়কে সহজভাবে উপস্থাপন এবং দীর্ঘ কথাকে সংক্ষেপে পরিবেশেনের যে যোগ্যতা তা সব সময় কাছে টানতো এবং একেই ফলো করেই বর্তমান শিক্ষক জীবনে দরস প্রদানের চেষ্টা করেন’ বলে জানিয়েছেন লেখক ওগবেষক আলেম মাওলানা হেমায়েত উদ্দীন

মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন

দেশ-বিদেশে পড়াশà