রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু আবারও বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার তৃতীয় অর্থাৎ বুস্টার ডোজ দিয়েও করোনায় প্রাণহানির লাগাম টেনে ধরতে পারছে না যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় দেশটিতে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে প্রাণঘাতী এ ভাইরাসে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ হাজার ১০২ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া (৯২৯)।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় প্রায় ১ লাখ ৭ হাজার ৯৮৭ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ২ হাজার ১০২ জন।

এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট সংক্রমণ ৪ কোটি ৪৯ লাখ ১৮ হাজার ৫৬৫ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৭ লাখ ২৭ হাজার ৭১০ জন।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ৪ লাখ ৫৫ হাজার ৩০৬ জন করোনা সংক্রমিত হয়েছেন। একই সময় মারা গেছেন ৮ হাজার ২৪২ জন মারা গেছেন।

এ নিয়ে করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ২৩ কোটি ৭২ লাখে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৪৮ লাখ ৪১ হাজার ২৪১ জন। প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ২১ কোটি ৪২ লাখ ৭০ হাজার ২৪৭ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ