বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ

সিলেটে ভিন্নধর্মী কোরআনিক শিক্ষাকেন্দ্র ‘তেলাওয়াহ সেন্টারে’র উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যাকওয়ানুল হক চৌধুরী: সিলেট শহরে উদ্বোধন হলো 'তেলাওয়াহ সেন্টার' নামে আধুনিক পদ্ধতিতে কোরআনিক শিক্ষার সমন্বয়ে ব্যতিক্রমি একটি প্রতিষ্ঠান।

ইংলিশ ও বাংলা মিডিয়াম ছাত্র-ছাত্রীসহ মেয়েদের জন্য মহিলা শিক্ষক দ্বারা কোরআন, হাদিস, মাসআলা-মাসায়িল তালিমের অনবদ্য চিন্তাধারা নিয়ে চালু হয়েছে এই প্রতিষ্ঠান। সিলেট শহরের রায়নগর রাজবাড়ি এলাকায় এটি চালু করা হয়।

বুধবার ৬অক্টোবর বিকাল ৩টায় উদ্বোধনী দারসের মাধ্যমে শুরু হয় 'তেলাওয়াহ সেন্টারে'র কার্যক্রম।
সংক্ষিপ্ত নসিহত শেষে দারস প্রদান করেন আল-জামিয়তুত্ত্বায়্যিাহ সুলতানপুর মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা রেদওয়ানুলহক চৌধুরী।

তেলাওয়াহ সেন্টারের কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক হাফিজ মাওলানা আব্দুল্লাহ মুনঈম চৌধুরী।

উপস্থিত ছাত্র ও অভিভাবকদের উদ্দেশ্যে আরো নসিহত করেন মৌলভীবাজার সরকারী কলেজের প্রফেসর সৈয়দ মোজতাবা সুমেল, ইসলামি চিন্তাবিদ সুলতানপুর মাদরাসার শিক্ষা সচিব মাওলানা নুমানুল হক চৌধুরী, লতিফা শফি ডিগ্রি কলেজের লেকচারার ও জামেয়া ইসলামিয়া মুহাম্মদপুর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ মাবরুর, লেখক মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা আব্দুল্লাহ মায়মুন, শাহ জালাল মডেল স্কুলের প্রিন্সিপাল জনাব মামুন আহমদ, ঝর্ণারপাড় বায়তুন নুর মসিজদের ইমাম মাওলানা বাহা উদ্দিন বাহা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ