রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ মাদরাসায় শিশু সুরক্ষা নীতিমালা ও নিরপেক্ষ তদন্তের আহ্বান আজহারীর ঢাকা মহানগর উত্তর জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি জাবের কাসেমী

ইরানের দুই প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার আমেরিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দু’টি শিল্প প্রতিষ্ঠানের ওপর থাকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। তবে ওয়াশিংটন বলেছে, ইরানবিরোধী মার্কিন নিষেধাজ্ঞার নীতিতে কোনো পরিবর্তন আসেনি।

আমেরিকা আরো বলেছে, পরমাণু সমঝোতা পুনর্বহালের ব্যাপারে ভিয়েনায় ইরান এবং ৫ জাতিগোষ্ঠীর মধ্যে যে আলোচনা চলছে তার সঙ্গেও এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্পর্ক নেই। খবর-পার্সটুডের।

গতকাল শুক্রবার মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইরানের মামুত শিল্পগোষ্ঠী এবং মামুত ডিজেল কোম্পানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ইরানের বিরুদ্ধে কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগের যে নীতি অনুসরণ করা হচ্ছিল তার আওতায় ইরানের এসব কোম্পানির ওপর ২০২০ সালে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ