রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ মাদরাসায় শিশু সুরক্ষা নীতিমালা ও নিরপেক্ষ তদন্তের আহ্বান আজহারীর ঢাকা মহানগর উত্তর জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি জাবের কাসেমী

ওমরাহযাত্রীদের সেবায় অত্যাধুনিক বৈদ্যুতিক ট্রলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র মসজিদুল হারামে বয়স্ক ওমরাহযাত্রীদের ট্রলি সেবায় ব্যাপক উন্নতি সাধন হয়েছে। বর্তমানে অত্যাধুনিক বৈদ্যুতিক ট্রলির সাহায্যে চলাফেরা করতে পারেন।

দুই দশক আগে হজ ও ওমরাহর সময় বয়স্কদের কাঠের চেয়ারে বসিয়ে কয়েকজন মাথায় তুলে তাদের তাওয়াফ করাত। এরপর হাতের সাহায্যে চলা লোহা ও কাঠের তৈরি ট্রলির ব্যবহার শুরু হয়। এরপর সময়ে সময়ে তা আরো উন্নত করা হয়।

সর্বশেষ মসজিদুল হারামে অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি বৈদ্যুতিক ট্রলির ব্যবহার শুরু হয়। মসজিদুল হারামের হজ ও ওমরাহযাত্রী এবং অন্য দর্শনার্থীদের চলাচল সেবায় এসব ট্রলি ব্যবহৃত হয়। হালকা ওজনের অত্যাধুনিক বৈদ্যুতিক বাহনগুলোতে চলাচল করা, ভাঁজ করা ও ধাক্কা দেওয়া অত্যন্ত সহজ।

‘তানাক্কুল’ মোবাইল অ্যাপের মাধ্যমে মসজিদের ভেতর এসব ট্রলি ব্যবহার করে সায়ি, তাওয়াফ ও চলাফেরা করা যায়। এই অ্যাপের মাধ্যমে ওমরাহযাত্রীদের জন্য অন্যান্য পরিষেবাও আছে।

মসজিদের অভ্যন্তরে ট্রলি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগ সার্বক্ষণিকভাবে কাজ করছে। বর্তমানে পবিত্র মসজিদুল হারামে আট হাজার ট্রলি আছে। এর মধ্যে তিন হাজার বৈদ্যুতিক ট্রলি আছে। আর বাকি পাঁচ হাজার হস্তচালিত ট্রলি। সূত্র: আল আরাবিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ