বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

দুদকের নতুন মহাপরিচালক হলেন ইফার ডিজি ড. মুশফিকুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত সচিব ড. মুশফিকুর রহমানকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) বদলি করা হয়েছে। তাকে দুদকের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। দুদকের মহাপরিচালক জহির রায়হানকে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে বদলি করা হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব থাকাকালে ড. মুশফিক নেত্রকোনা জেলার ডিসি ছিলেন। এরপর যুগ্মসচিব পদোন্নতি পেয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন অনুবিভাগে কাজ করেছেন। অতিরিক্ত সচিব পদোন্নতি পাওয়ার পর তাকে ইসলামিক ফাউন্ডেশনের ডিজির দায়িত্ব দেওয়া হয়। এবার পেলেন দুদকের ডিজির দায়িত্ব।

অন্যদিকে দুই বছরের জন্য বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন ড. ইয়াহিয়া মাহমুদ। অবসরে যাওয়ার পর চুক্তিতে তাকে এ পদে নিয়োগ দিল সরকার।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ