বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

ইভ্যালি পরিচালনায় কমিটি গঠনে হাইকোর্টের আদেশের দিন পেছাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইভ্যালি পরিচালনার জন্য কমিটি গঠনের আদেশের দিন পিছিয়েছেন হাইকোর্ট। কমিটি গঠনের জন্য বাণিজ্যমন্ত্রণালয়ের প্রস্তাবিত ব্যক্তিদের বিষয়টি পর্যালোচনা করে আদালত আগামী সপ্তাহে আদেশ দেবেন বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী সৈয়দ মাহসিব হোসাইন।

আজ বুধবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ সিদ্ধান্তের কথা জানান। তবে আদেশের দিন তারিখ জানানো হয়নি।

এর আগে ইভ্যালির জন্য অন্তর্বর্তীকালীন বোর্ডে তিন জন সাবেক সচিবের নাম প্রস্তাব করে হাইকোর্টে পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ বোর্ড গঠনের জন্য আদালত বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে গতকাল মঙ্গলবার নাম জানতে চেয়েছিলেন।

এরপর একজন সাবেক বিচারপতি, আইনজ্ঞ, সাবেক বা বর্তমান সচিব, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসহ চারজনের সমন্বয়ে ওই বোর্ড গঠন করে আজ বুধবার আদেশ দেওয়ার দিন ধার্য ছিল।

গত ৩০ সেপ্টেম্বর ইভ্যালির সব নথি তলব করেছিলেন হাইকোর্ট। সে আদেশের ধারাবাহিকতায় হাইকোর্টে এসব নথি দাখিল করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ